শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের বাইরে

নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে আইনগত কোনো বাধা নেই: আইনমন্ত্রী

Advertisement

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী েবলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আইনের যথার্থ কথাই বলেছেন। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত কোনো বাধা নেই। যতক্ষণ পর্যন্ত আইনি প্রক্রিয়াটি সমাধান করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা আগে যে রকম ছিলেন, সে রকমই থাকবেন। আইন আগের মতোই আছে। সুতরাং তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। সরকার স্থানীয় নির্বাচন নিয়ে আশাবাদী। বিগত নির্বাচনগুলোর চেয়ে ভালো নির্বাচন করার বিষয়ে সরকার পরিকল্পনাও নিয়েছে। তবে সব পরিকল্পনা আপনারা সময় হলেই দেখতে পাবেন। ভালো নির্বাচন হবে বলে আশাবাদী।

এর আগে সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, জনবল সংকট নিরসন ও সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে নানা সরকারের পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

এ বিভাগের আরও সংবাদ