ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফি নামে একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বোর্ড। টি-টোয়েন্টি, ওয়ানডে ও চারদিনের ম্যাচ হবে এই টুর্নামেন্টে। ঘরোয়া এই টুর্নামেন্টের শুরুটা হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে। আজ সোমবার (২৬ অক্টোবর) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো এই টুর্নামেন্টের নিলাম। যেখানে টাকার পরিবর্তে পয়েন্টের বিনিময়ে নিলাম থেকে দলে ভেড়ানো হয় ক্রিকেটারদের।
নিলামে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাড়াকাড়ি ও লড়াই দেখা গেছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে নিয়ে। সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্ট খরচ করে তাকে দলে ভিড়িয়েছে সিটিজেন গ্রুপ। এছাড়া গতি তারকা তাসকিন আহমেদ ও মারকুটে ওপেনার তানজিদ হাসান তামিমকে নিজেদের ডেড়ায় ভেড়াতেও ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তুমুল লড়াই হয়েছে। দিনভর চলা এই নিলামের মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেছে ডি থ্রি ট্রফির ৬টি দলের পূর্ণাঙ্গ স্কোয়াড।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল আগেই একজন করে আইকন ক্রিকেটারকে সরাসরি দলে ভেড়ায়। এরপর সোমবারের নিলাম থেকে প্রতিটি দল আরও ২২ জন করে নতুন ক্রিকেটার বেছে নেয়। সব মিলিয়ে ২৩ জনের এই প্রাথমিক স্কোয়াড থেকেই পরবর্তীতে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট—এই তিন সংস্করণের খেলবে ফ্র্যাঞ্চাইজিগুলো।তবে কোনো বিশেষ ও জরুরি পরিস্থিতিতে বিসিবির বিশেষ অনুমোদন সাপেক্ষে এই ২৩ জনের বাইরে থেকেও নতুন খেলোয়াড় নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভির ইসলাম, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, কামরুল ইসলাম রাব্বি, আকবর আলী, মোহাম্মদ আব্দুল্লাহ, এনামুল হক আশিক, স্বাধীন ইসলাম, শামীম মিয়া, নুহায়েল সানদিদ, মোহাম্মদ হোসাইন, নিলয় রঞ্জন শীল, সৈকত আলী, হাফিজুর রহমান এবং ইসলামুল আহসান আবির।
মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, ইকবাল হোসেন ইমন, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, হাবিবুর রহমান সোহান, সামিউন বশির রাতুল, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, এসএম মেহেরব হোসেন, ইমরানুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, নাঈম আহমেদ, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি এবং রাকিব হাওলাদার।
নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ইফতিখার হোসেন ইফতি, মাহফিজুল ইসলাম রবিন, আবু হাশিম, আবু হায়দার রনি, সাদিকুর রহমান, কালাম সিদ্দিকী অ্যালিন, সফর আলী, ইয়াসিন হোসেন, রহিম আহমেদ, আনামুল হক আনাম, আজিজুল হাকিম রনি, আব্দুর রহিম, আদিল বিন সিদ্দীক এবং শাহাদাত রহমান সম্রাট।
মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, জাকির হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ ইরফান হোসেন, শেখ পারভেজ জীবন, মৃত্যুঞ্জয় চৌধুরি, মাহফুজুর রহমান রাব্বি, আনিসুল ইসলাম ইমন, আনামুল হক, দেবাশীষ সরকার, আসাদুল্লাহ হিল গালিব, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, রায়ান রাফসান রহমান, তাফসির আরাফাত তাসিব, ফারহান সাদিক এবং আব্দুল্লাহ আল মুমিন।
মোসাদ্দেক হোসেন সৈকত, আব্দুল গাফফার সাকলাইন, নাঈম হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ রুবেল, অমিত হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহমুদউল্লাহ রিয়াদ, খালিদ হাসান, জাওয়াদ আবরার, মারুফ মৃৃধা, ইয়াসিন মিয়া, মোহাম্মদ আশরাফুল হাসান, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, আহরার আমিন পিয়ান, আল আমিন রনি এবং অনিক সরকার।
নাইম শেখ, সাইফ হাসান, জাকের আলী, শরিফুল ইসলাম, হাসান মুরাদ, ইয়াসির আলী রাব্বি, সুমন খান, আজিজুল হাকিম তামিম, জিসান আলম, তাইবুর রহমান পারভেজ, আমিনুল ইসলাম বিপ্লব, শুভাগত হোম, শফিকুল ইসলাম, ইরফান শুক্কুর, তোফায়েল হাসান, আল ফাহাদ, মইন খান, আরিফ আহমেদ, লিওন ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মুহী, ইকবাল হোসেন ইমন, অনিক দেব বর্মন এবং হুমায়ন আহমেদ।





