২০২৩ সালে অনুমোদনপ্রাপ্ত নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগসহ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম এখনও শুরু হয়নি।
অথচ একটি প্রতারক চক্র বিশ্ববিদ্যালয়টির (https://ngstu.ac) নামে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে শিক্ষার্থী ভর্তির অবৈধ কার্যক্রম পরিচালনা করছে যা সম্প্রতি ইউজিসি’র নজরে এসেছে ।
রবিবার (১৮মে) ইউজিসির বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
তিনি জানান, ইউজিসি’র সংশ্লিষ্ট বিভাগ বিশ্ববিদ্যালয়টির নামে প্রতারক চক্র কর্তৃক পরিচালিত ওয়েবসাইট পর্যালোচনা করেছে।
এতে দেখা যাচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ভারতের কোলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও অবকাঠামোর ছবি ব্যবহার করা হয়েছে।
ভুয়া তথ্য বিভ্রান্ত হয়ে কোন প্রকার আর্থিক লেনদেন কিংবা ভর্তি সংক্রান্ত পদক্ষেপ না নেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে ইউজিসি।


