একনেকের অনুমোদন পেলেই ঢাবি পাবে আরও ৯টি হল: ভিসি

একনেকর অনুমোদন পেলেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আরও ৯টি হল পাবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, শিক্ষার্থীরা একটি হল কবি কাজী নজরুল ইসলামের নামে করার প্রস্তাব দিয়েছে। বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি। একনেক থেকে এটি পাশ হয়ে এলেই আমরা ৯টি হল তৈরির সুযোগ পাবো। নতুন যে হলগুলো নির্মাণ হবে তার মধ্যে একটি হলের নাম কবির নামে রাখা হবে।

রবিবার (২৫ মে) কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা জানান।

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই মুহূর্তে কবি কাজী নজরুল ইসলামের শিক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ঐক্য ধরে রাখতে শিখিয়েছেন। নজরুলের শিক্ষা সার্বজনীন ও চিরন্তন।

তিনি আরো বলেন বলেন, নজরুলকে বুঝতে এবং তাঁর সাহিত্যের গভীরতা অনুধাবন করতে হলে একজন সত্যিকারের মানুষ হতে হবে। জাতীয় কবিকে তিনি সাম্যের কবি, বিদ্রোহের কবি, প্রেমের কবি, শান্তির কবি ও সব্যসাচী কবি হিসেবে অভিহিত করে বলেন, ব্যক্তি জীবনেও তিনি বহুমাত্রিক গুণের অধিকারী ছিলেন। তাঁর এই বহুমাত্রিকতা যুগে যুগে আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি আরও বলেন, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশকিছু হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। জাতীয় কবির অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর নামে একটি হলের নামকরণের বিষয়টি আমরা আন্তরিকভাবে বিবেচনায় রেখেছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *