শিরোনাম
Advertisement
শব্দশিল্প

দিনব্যাপী প্রতিভা প্রকাশের আয়োজনে লেখকদের মিলনমেলা

প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ‘প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সম্মিলন অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে লেখকদের এ মিলনমেলা। দিনব্যাপী আয়োজনে ছিল সাহিত্যবিষয়ক সেমিনার, ছড়া ও কবিতা পাঠসহ নানা আয়োজন।

লেখক সম্মিলনে ‘কবিতার নন্দনতত্ত্ব’, ‘এ কালের কবিতা, সে কালের কবিতা’ এবং ‘কবিতার আনন্দজগৎ’- এই তিনটি পর্বে সাহিত্য ও কবিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, কবি ও গবেষক মজিদ মাহমুদ, জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা, বাংলা একাডেমির ফোকলোর বিভাগের পরিচালক কবি ড. তপন বাগচী, কবি ও সম্পাদক মুস্তফা হাবীব, কবি ও সম্পাদক পুলিন রায়, কবি ও গবেষক ড. আসমা বেগম, কবি ও সম্পাদক অবিনাশ আচার্য, অনুবাদক ও শিশুসাহিত্যিক আহমেদ জসিম, কবি ও শিশুসাহিত্যিক ইকবাল বাবুল, কবি ও কথাসাহিত্যিক অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, কথাসাহিত্যিক ও গবেষক ড. মো. আমিনুল ইসলাম এবং কবি ও প্রকাশক মঈন মুরসালিন।

দিনব্যাপী এ আয়োজন লেখক-সাহিত্যিকদের পারস্পরিক মতবিনিময়, সাহিত্যচর্চা ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিভা প্রকাশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ লেখক সম্মিলন লেখক ও প্রকাশকের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি বাংলা সাহিত্যচর্চায় নতুন সংযোগ ও সম্ভাবনার ক্ষেত্র তৈরি করেছে।

এ বিভাগের আরও সংবাদ