শিরোনাম
Advertisement
মনোরঞ্জন

ভারতের ধনী অভিনেতাদের শীর্ষে শাহরুখ, সম্পদ কত?

Advertisement
বলিউড সুপারস্টার শাহরুখ খানছবি: সংগৃহীত

সম্পত্তি কমলেও ২০২৬ সালের ভারতের সবচেয়ে ধনী অভিনেতার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তকমা নিজের দখলে রেখেছেন শাহরুখ।

পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা। ২০২৫ সালের রিপোর্টে তার মোট সম্পত্তি ছিল ১২ হাজার ৪৯০ কোটি টাকা। ১ বছরে তার সম্পত্তি কমেছে প্রায় ২ হাজার ৪৯০ কোটি টাকা, যা শতাংশের হিসাবে ২০ শতাংশ। চলতি বছরের শুরুর দিকে হুরুন গ্লোবাল রিচ লিস্টে তার সম্পদ ১০ হাজার ৮০০ কোটি টাকা হিসেবে তুলে ধরা হয়েছিল।

অভিনয়ের পাশাপাশি নানা ব্যবসা থেকে শাহরুখের এই আয় আসে। তার ও স্ত্রী গৌরী খানের যৌথ প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এবং আইপিএলের ‘কলকাতা নাইট রাইডার্স’সহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট দলের মালিকানা থাকা ‘নাইট রাইডার্স স্পোর্টস’ তার আয়ের অন্যতম উৎস।

২০২৩ সালে ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডাঙ্কি’ মুক্তির পর থেকে নতুন কোনো ছবিতে তাকে দেখা যায়নি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তার নতুন ছবি ‘কিং’ চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে, যেখানে প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

এ বিভাগের আরও সংবাদ