শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

ঢাবির ক্রিমিনোলজি বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স’ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদী (দুই সেমিস্টার) ‘প্রফেশনাল মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস’ প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ভর্তির যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রীধারী অথবা স্নাতকোত্তর ডিগ্রী ব্যতীত বাংলাদেশী ও বিদেশী নাগরিকগণ আবেদন করতে পারবেন। তবে যে সকল প্রার্থীর তিন বছর মেয়াদী স্নাতক (সম্মান) এবং এক বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রী রয়েছে সেসকল প্রার্থীরাও আবেদন করতে পারবেন। স্নাতক পর্যায়ে প্রার্থীদের ন্যূনতম জিপিআই/সিজিপিএ ২.৫০ (বা সমমান) থাকতে হবে। তবে কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি প্রাপ্ত প্রার্থীরা আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ কর্তৃক পরিচালিত এটি একটি অত্যন্ত সময়োপযোগী এবং পেশাভিত্তিক স্নাতকোত্তর প্রোগ্রাম। আইন পেশার সাথে জড়িত ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, নিরাপত্তা সংস্থার সদস্য এবং ক্রাইম রিপোর্টারদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

আবেদনের নিয়মাবলী: প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ফেসবুক পেইজে আবেদনের লিংক পাওয়া যাবে। ফর্মে লিখিত নির্দেশনা অনুযায়ী আবেদনকারীদের সদ্য তোলা ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্র আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৬ আবেদন ফি: ১,৮০০/- টাকা

ভর্তি পরীক্ষা: ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার) বিকাল ৪.০০ ঘটিকা (সম্ভাব্য)

যোগাযোগের ঠিকানা: রুম নম্বর : ৮২২-৮২৩, ৮ম তলা, ক্রিমিনোলজি বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

মোবাইল: ০১৯১৬৯৯৫৩৬৪, ০১৮০৪২৫৫৫৯৯

ইমেইল: criminology@du.ac.bd

ফেসবুক পেইজ: https://www.facebook.com/criminologydhakauniversity

ওয়েবসাইট: https://criminology.du.ac.bd | https://du.ac.bd/body/CLG

এ বিভাগের আরও সংবাদ