শিরোনাম
Advertisement
স্বপ্নসিঁড়ি

কানাডায় পিএইচডিতে বৃত্তির সুবর্ণ সুযোগ, মিলবে আড়াই কোটির বেশি টাকাও

Advertisement
প্রতীকি ছবিসংগৃহীত

কানাডায় পিএইচডি পর্যায়ে মেধাবী গবেষকদের আকৃষ্ট করতে ১০ কোটি কানাডীয় ডলারের (প্রায় ৮ হাজার ২০০ কোটি টাকা) বৃত্তি কর্মসূচি চালু করছে ইউনিভার্সিটি অব টরন্টো। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামে এ কর্মসূচির আওতায় প্রতিবছর ৫০ জন গবেষককে চার বছর মেয়াদে বৃত্তি দেওয়া হবে।

২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এ কর্মসূচির আওতায় বৃত্তি দেওয়া শুরু হবে। প্রত্যেক শিক্ষার্থী বছরে ৮০ হাজার কানাডীয় ডলার পাবেন।

বিশ্ববিদ্যালয়টির তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বছরে ৬৫ লাখ ৬০ হাজার টাকা (৮০ হাজার কানাডীয় ডলার) করে পাবেন। চার বছরে একজন শিক্ষার্থীর জন্য মোট বরাদ্দ প্রায় ২ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা (৩ লাখ ২০ হাজার কানাডীয় ডলার)।

বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, কানাডার একটি পারিবারিক ফাউন্ডেশন এ কর্মসূচির জন্য পাঁচ কোটি কানাডীয় ডলার অনুদান দিয়েছে। উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়টির গবেষণা কার্যক্রমে দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে ফাউন্ডেশনটি। অনুদানের বিপরীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সমপরিমাণ অর্থের তহবিল গঠন করেছে। এতে কর্মসূচিটির মোট তহবিল দাঁড়িয়েছে ১০ কোটি কানাডীয় ডলার।

বিশ্ববিদ্যালয়টির দাবি, কানাডায় এ ধরনের বৃত্তি কর্মসূচির মধ্যে এটি সবচেয়ে বড়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর বৃত্তি কর্মসূচির সঙ্গে এর তুলনা করা যায়।

২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এ কর্মসূচির আওতায় নতুন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া শুরু হবে। প্রতিবছর ১২ থেকে ১৩ জন নতুন শিক্ষার্থী চার বছর মেয়াদে এ বৃত্তি পাবেন। কর্মসূচির চতুর্থ বছর শুরুর সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৫০-এ পৌঁছাবে। এর পরও প্রতিবছর ৫০ শিক্ষার্থীর জন্য বৃত্তি চালু থাকবে।

এ বিভাগের আরও সংবাদ