শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের বাইরে

চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে ৪টি স্বল্পমেয়াদি কোর্সে ভর্তির সুযোগ

Advertisement

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) ২০২৬-২০২০ অর্থবছরের জন্য ০৪টি স্বল্পমেয়াদি কোর্সে প্রশিক্ষণার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

কোর্সগুলোর বিবরণ ও মেয়াদ
চলচ্চিত্র সম্পাদনা ও পোস্ট প্রোডাকশন প্রশিক্ষণ কোর্স (৫ম ব্যাচ): মেয়াদ ৮ (আট) সপ্তাহ।
বেসিক ফিল্ম কোর্স (৩য় ব্যাচ): মেয়াদ ৮ (আট) সপ্তাহ।
সিনেমাটোগ্রাফি কোর্স: মেয়াদ ৬ (ছয়) সপ্তাহ।
প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স (৭ম ব্যাচ): মেয়াদ ৩ (তিন) মাস (১ম ১২ সপ্তাহে দুই দিন করে ক্লাস)।

আবেদনের যোগ্যতা ও ফি:শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচ.এস.সি বা সমমান পাস। বিসিটিআই থেকে পূর্বে কোনো স্বল্পমেয়াদি কোর্স সম্পন্নকারীরাও এতে আবেদন করতে পারবেন।

ভর্তি ফি: সকল কোর্সের জন্য ভর্তি ফি জনপ্রতি ৬,০০০ (ছয় হাজার) টাকা।
বাছাই পরীক্ষা: আগামী ১৯ নভেম্বর, ২০২৬ তারিখে বিসিটিআই ক্যাম্পাসে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তির আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬খ্রি., মঙ্গলবার। অনলাইনে থেকে ভর্তি ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্র অনলাইনে www.bcti.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে, ই-মেইল: bctibd2013@gmail.com অথবা সরাসরি অথবা ডাকযোগে প্রধান নির্বাহী, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, ১২৫/এ, এ. ডব্লিউ. চৌধুরী রোড, দারুস সালাম, ঢাকা-১২১৬ বরাবর আগামী ১৭ নভেম্বর, ২০২৬খ্রি., মঙ্গলবারের মধ্যে পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্রের তথ্যাদি: নাম, পিতা ও মাতার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মুঠোফোন নম্বর, ই-মেইল, ফটো প্রভৃতি তথ্যাদিসহ জীবন-বৃত্তান্ত।

সংযুক্ত কাগজপত্রাদি: ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি; শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ; জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং বিসিটিআইতে সম্পন্ন কোর্সের সনদপত্রের সত্যায়িত অনুলিপি (যদি থাকে)।

বাছাই পরীক্ষা: ১৯ নভেম্বর, ২০২৬খ্রি. তারিখ, বৃহস্পতিবার সকাল ০৯.০০টায় বিসিটিআই ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীগণ একদিন ভর্তি হতে পারবেন। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ভর্তি ফি: সকল কোর্সের জন্য ভর্তি ফি জনপ্রতি ৬,০০০/- (ছয় হাজার) টাকা মাত্র। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-এর অনুকূলে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার অথবা নগদ জমা দিতে হবে। ভর্তি ফি জমা না দিলে ক্লাস করার সুযোগ দেওয়া হবে না।

সম্ভাব্য ক্লাস শুরু: ২২ নভেম্বর, ২০২৬ খ্রি. রবিবার, সকাল ০৯টায়। প্রতিটি কোর্সে সর্বোচ্চ ২৫ জন প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। প্রশিক্ষণের সময় রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বিএফডিসিতে এটাচমেন্ট: সকল কোর্সের প্রশিক্ষণার্থীদের শেষ দুই সপ্তাহ বিরতিহীনভাবে বিএফডিসিতে এটাচমেন্টে কোর্স প্রোডাকশন নির্মাণ করতে হবে।

ভাতা/সম্মানি: প্রশিক্ষণার্থীগণ কোন ধরনের যাতায়াত ভাতা, প্রশিক্ষণ ভাতা বা ইন্টার্নশিপ ভাতা বা অন্য কোন আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

যোগাযোগ: প্রয়োজনীয় তথ্যাদির জন্য-০১১৮২৬১৮৭২০০/০১৬৭৩৬১৫৪৫১/০১৫৩১৮৩২৫২৬ এবং বিসিটিআই এর ওয়েবসাইট www.bcti.gov.bd ভিজিট করতে পারেন।

এ বিভাগের আরও সংবাদ