শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

বিইউপির ৭ম সমাবর্তন ৭ ফেব্রুয়ারি, রেজিস্ট্রেশন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

Advertisement

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ৭ম সমাবর্তন-২০২৭ আগামী ০৭ ফেব্রুয়ারি (রবিবার) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাব্বি আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৮ নভেম্বর থেকে সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যা আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন করা যাবে না।

  • সমাবর্তনের তারিখ ও সময়

আগামী ০৭ ফেব্রুয়ারি ২০২৭, রবিবার, সকাল ১০.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (মিরপুর সেনানিবাস, ঢাকা-১২১৬) এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।

  • অংশগ্রহণের যোগ্যতা

০১ জুলাই ২০২২ হতে ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিইউপির অঙ্গীভূত ফ্যাকাল্টি এবং অধিভুক্ত প্রতিষ্ঠান হতে যে সকল গ্র্যাজুয়েট (ব্যাচেলরস, অনার্স ও পাস কোর্স, মাস্টার্স, ডিপ্লোমা ও পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং এমফিল ও পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন বা ফলাফল প্রকাশিত হয়েছে, তারা এতে অংশগ্রহণ করতে পারবেন।

  • রেজিস্ট্রেশন ফি

স্নাতক (Bachelor’s/Pass & Honours) পর্যায়: ৪,৫০০/- টাকা।
স্নাতক পর্যায় ব্যতীত অন্য সকল (Master’s/Professional Master’s/Diploma/M.Phil/Ph.D) পর্যায়: ৫,০০০/- টাকা।

  • রেজিস্ট্রেশন সময়সীমা ও প্রক্রিয়া

১৮ নভেম্বর ২০২৬ থেকে ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে বিইউপির সমাবর্তন পোর্টাল (convocation.bup.edu.bd)-এর মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি (jpg ফরম্যাট), বিইউপি রেজিস্ট্রেশন নম্বর, এনআইডি নম্বর, মোবাইল নম্বর এবং সক্রিয় ই-মেইল অ্যাড্রেস প্রয়োজন হবে। রেজিস্ট্রেশন ফি ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে।

  • আমন্ত্রণপত্র ও কস্টিউম সংগ্রহ

০২, ০৩, ০৪ ও ০৫ ফেব্রুয়ারি ২০২৭ (সকাল ০৯.০০ থেকে বিকেল ০৪.০০ ঘটিকা পর্যন্ত) বিইউপি থেকে আমন্ত্রণপত্র, কস্টিউম ও আনুষঙ্গিক দ্রব্যাদি সংগ্রহ করতে হবে। সমাবর্তনের দিন কোনো অবস্থাতেই এগুলো সংগ্রহ করা যাবে না।

  • সংগ্রহের সময় যা জমা দিতে হবে

সাময়িক সনদপত্রের মূল কপি (অথবা ইতোমধ্যে মূল সনদপত্র গ্রহণ করে থাকলে তা ফেরত প্রদান সাপেক্ষে) এবং ই-মেইলে প্রাপ্ত বা পোর্টাল থেকে ডাউনলোডকৃত ACKNOWLEDGEMENT RECEIPT জমা দিতে হবে।

জরুরি যোগাযোগ (সকাল ০৮.০০ থেকে বিকেল ০২.৩০ পর্যন্ত):
সমাবর্তন সংক্রান্ত বিষয়: অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (০১৭৬৯০২৮৭৯৮)।
অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা: আইসিটি সেন্টার (০১৭৬৯০২৮৭৯৯)।

এ বিভাগের আরও সংবাদ