কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব রফিকুল ইসলাম

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলামকে।

মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে পদায়ন পেয়েছেন মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম গত ১৪ আগস্ট অবসর উত্তর ছুটিতে গেলে সচিব পদটি শূন্য হয়। ১১তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ডিসেম্বরে এই দায়িত্বে আসেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *