শিরোনাম
Advertisement
কর্মসংস্থান

৪ পদে জনবল নিয়োগ দিচ্ছে হাইআতুল উলইয়া

Advertisement

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে চারটি পদে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। দাওরায়ে হাদীস (তাকমীল) উত্তীর্ণ এবং নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণকারী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা : ৪
বেতন : সর্বসাকুল্যে ২১,২৫০/- (নতুন বেতন স্কেল প্রণয়নের কাজ চলমান, নতুন স্কেল অনুসারে বেতনের পরিমাণ বৃদ্ধি পাবে) (আবাসন + খোরাকী নিজ দায়িত্বে)

প্রার্থীর জন্য প্রযোজ্য শর্তাবলি : ১. আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আকীদা-বিশ্বাস, হানাফি ফিকহ এবং দারুল উলূম দেওবন্দের আদর্শ, মূলনীতি ও মতপথের অনুসারী হতে হবে। লেবাস-পোশাক, বেশভূষা, চাল-চলন ও চুল-দাড়িতে সুন্নতের পাবন্দ এবং আমানতদার, সৎ ও বিশ্বস্ত হতে হবে। বাংলাদেশের জমহুর (সংখ্যাগরিষ্ঠ) উলামায়ে কেরামের মতামত ও সিদ্ধান্তকে মান্যকারী হতে হবে; কোনো ভ্রান্ত ফেরকা বা বাতিল মতবাদের অনুসারী ও সমর্থক হতে পারবে না। কোনো রাজনৈতিক দল বা তার অঙ্গ-সংগঠনের সদস্য হতে পারবে না। ২. যেহেতু তালিবে ইলম, পরীক্ষার্থী, ফারিগীন, মুদাররিসীন, মাদারিস ও বোর্ডসমূহকে সেবাপ্রদান আল-হাইআতুল উলয়ার অন্যতম কার্যক্রম, সেহেতু প্রার্থীকে সেবার মানসিকতাসম্পন্ন হতে হবে এবং অফিসের প্রয়োজনীয় যেকোনো কাজে সম্মত ও আগ্রহী থাকতে হবে। ৩. হাইআতুল উলইয়ার সংবিধি, পরীক্ষা প্রবিধি, অফিস পরিচালনা বিধি এবং অন্যান্য বিধির প্রতি আস্থাশীল ও অনুগত হতে হবে। ৪. প্রাথমিকভাবে ১ (এক) বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে; কাজের রিপোর্ট ও আচরণ সন্তোষজনক হলে স্থায়ী করা হবে ইন-শা-আল্লাহ।

ন্যূনতম শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
• দাওরায়ে হাদীস (তাকমীল) উত্তীর্ণ হতে হবে; হিফজুল কুরআন ও তাখাসসুস ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন।
• কিতাবি ইসতি‘দাদসম্পন্ন, বাংলা লেখালেখিতে অভ্যস্ত এবং সৃষ্টিশীল মেধা-মননের অধিকারী হতে হবে।
• কম্পিউটারে এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল), ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল ও অনলাইনে আবেদন/ফরম পূরণের কাজে দক্ষ হতে হবে। এআই, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, কন্টটেন্ট তৈরিতে অভিজ্ঞ এবং কোডিং জানা ব্যক্তিগণ অগ্রাধিকার পাবেন।
• বাংলায় দ্রুত ও নির্ভুল কম্পিউটার টাইপিং জানা আবশ্যক; আরবি/ইংরেজি টাইপিং জানা থাকলে অগ্রাধিকার পাবেন।
• শুদ্ধ বাংলায় দাপ্তরিক পত্র লিখতে ও কথা বলতে সক্ষম হতে হবে।
• ভদ্র, বিনয়ী, ধৈর্যশীল ও মার্জিত ব্যবহারে অভ্যস্ত হতে হবে এবং মানুষের সাথে সহজে সম্পর্ক স্থাপন ও যোগাযোগে দক্ষ হতে হবে।
• শারীরিকভাবে সুস্থ, কর্মঠ ও পরিশ্রমী হতে হবে।
• প্রয়োজনে বিভিন্ন মাদরাসা, জেলা-উপজেলায় গমন ও দায়িত্ব পালনে সম্মত ও সক্ষম হতে হবে।
• সনদ-নম্বরপত্র সংক্রান্ত স্পর্শকাতর কাজের সাথে সম্পৃক্ততার কারণে বিশ্বস্ততা, সততা ও তথ্যের গোপনীয়তা রক্ষায় সচেষ্ট হতে হবে।
• দলগতভাবে কাজ করার মানসিকতা ও কর্মচাপ সামলিয়ে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
• বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
• অভিজ্ঞতা: কমপক্ষে ১-৩ বছর কোনো মাদরাসায় দরসদান বা কোনো প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কাজ ও দায়িত্বের বিবরণ : ১. রিসিপশন ডেস্কে দায়িত্ব পালন — সনদ ও নম্বরপত্র উত্তোলনের জন্য আগত ব্যক্তিদেরকে ফরম প্রদান, ফরম পূরণে সহায়তা, অনলাইনে আবেদন করে দেওয়া, সনদ বিতরণ করা, সনদ ও নম্বরপত্র প্রস্তুত করা, সনদে স্বাক্ষরকারীদের থেকে স্বাক্ষর সংগ্রহ করা এবং সনদ বিতরণের জন্য প্রয়োজনে মাদরাসাসমূহে গমন করা। ২. তথ্য প্রদান — আগত ব্যক্তিদেরকে পরীক্ষা, ফলাফল ও সনদ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করা। ৩. হটলাইন ব্যবস্থাপনা — আল-হাইআতুল উলয়ার হটলাইনে আগত ফোন, মেসেজ ও ডকুমেন্ট রিসিভ করা, ফাইলবন্দী করা, মেসেজের জবাব দেওয়া, প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলের নিকট পৌঁছে দেওয়া এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে জেনে ফোনদাতা বা মেসেজদাতাকে সঠিক জবাব প্রদান করা। ৪. অফিসের বিভিন্ন কাজে সহায়তা — পরীক্ষার খাতা ও অন্যান্য সামগ্রী জোনে পৌঁছে দেওয়া ও জোন থেকে নিয়ে আসা; উত্তরপত্র মূল্যায়নকেন্দ্রে পরীক্ষকদের মাঝে ভাতা বিতরণ ও হাজিরা গ্রহণ; হিসাব বিভাগের কাজে সহায়তা করা; পরীক্ষা বিভাগের কাজে সহায়তা করা; সেবা, তদন্ত ও পরিদর্শন বিভাগের কাজে সহায়তা করা; গাড়ি থেকে খাতা ও পরীক্ষার সামগ্রী ওঠানো-নামানোয় সহায়তা করা; কমিটির সভার নথিপত্র তৈরি, প্রিন্ট ও খাতা লেখার কাজ করা; মেহমানদারিতে ও মেহমানগণের এসতেকবালে সহায়তা করা; অফিসের আসবাবপত্র মেরামত ও সংরক্ষণে সহায়তা করা এবং সরকারি-বেসরকারি অফিস-আদালতে অফিসের কাজে গমন করা। ৫. মাদরাসা পরিদর্শন ও প্রতিবেদন — মাদরাসা পরিদর্শন করা ও প্রয়োজনে তদন্ত করা এবং তদন্ত ও পরিদর্শন প্রতিবেদন তৈরি করা। তদন্ত ও পরিদর্শন প্রতিবেদন প্রয়োজনে সংশ্লিষ্ট বোর্ডসমূহের সাথে শেয়ার করা ও কাজের সমন্বয় করা। ৬. অফিসিয়াল ডকুমেন্ট প্রস্তুত করা — অফিসিয়াল পত্র, প্রেস বিজ্ঞপ্তি, সভার রেজুলেশন, অডিও প্রতিবেদন ও ভিডিও কনটেন্ট তৈরি, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল তৈরি ও পরিচালনা করা।

আবেদন পদ্ধতি : ১. আগ্রহী প্রার্থীদেরকে এই https://alhaiatululya.com/career/ লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। ২. আবেদনের সাথে সদ্যতোলা সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি, সকল শিক্ষাগত সনদ ও নম্বরপত্রের কপি এবং জাতীয় পরিচয়পত্রের কপি আপলোড করতে হবে। ৩. আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬ ঈসাব্দ। ৪. নির্ধারিত সময়ের পর প্রাপ্ত বা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

সাধারণ শর্তাবলি:  অসত্য তথ্য প্রদান করলে নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে আবেদন/নিয়োগ বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে এই বিজ্ঞপ্তি সংশোধন, স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।  শুধুমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আহ্বান জানানো হবে।  নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

এ বিভাগের আরও সংবাদ