শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

ঢাবি’র ৫৪তম সমাবর্তনের অনলাইন আবেদন ১ নভেম্বর শুরু

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের অনলাইন আবেদন কার্যক্রম আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এদিন সকাল ৮টা থেকে আবেদন করা যাবে এবং তা চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে চারটি ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে ৩০ নভেম্বরের মধ্যে প্রথম ধাপ সম্পন্ন করার পাশাপাশি ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইন পেমেন্ট সম্পন্ন করতে হবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগ্রহীদের convocation.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াটি মোট চারটি ধাপে সম্পন্ন হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা ও পেমেন্ট সম্পন্ন করতে হবে। আগামী ২৬ জানুয়ারি ২০২৭ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি। সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবারের সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ‘ডক্টর অব ল’জ’ ডিগ্রি প্রদান করা হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেওয়া হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

  • যারা অংশ নিতে পারবেন

১. পিএইচডি ২০২৩, ২০২৪, ২০২৫, ২০২৬
২. এমফিল ২০২৩, ২০২৪, ২০২৫, ২০২৬
৩. ডিবিএ ২০২৩, ২০২৪, ২০২৫, ২০২৬
৪. বিএ (সম্মান) ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫
৫. বিএসএস, বিডিএম (সম্মান) ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫
৬. বিফার্ম, বিএসসি/বিএসসি (সম্মান) ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫
৭. বিবিএ ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫
৮. বিএফএ (সম্মান) ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫
৯. বিএড (সম্মান) ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪
১০. এলএলবি (সম্মান) ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪
১১. এমএ ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪
১২. এমএস, এমএসসি ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪
১৩. এমএসএস, এমডিএম ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪
১৪. এমবিএ ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪
১৫. এলএলএম ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪
১৬. এমএড ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪
১৭. এমএফএ ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫
১৮. এমআইএলটি (আইএমএল) ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪
১৯. এমএ (ইভিনিং/ প্রফেশনাল) ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫
২০. এমএড (ইভিনিং/ প্রফেশনাল) ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪

২১. প্রফেশনাল/ইভিনিং-পিজিডিআইটি, পিএমআইএস, এমফার্ম প্রফেশনাল, প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার, এক্সিকিউটিভ এমবিএ, পিএমইপিএমএসডি, প্রফেশনাল ডিজাস্টার সায়েন্স, এমএস ইন সাইকোলজি, এমএসডিএম ২০২৩, ২০২৪, ২০২৫, ২০২৬

২২. এমবিএ (ইভিনিং/ এক্সিকিউটিভ/ প্রফেশনাল) এমপিএ, এমপিবি, এমপিএইচআরএম, এমপিল, এমআইটিবি, এমপিএম, এমটিএম, এমটি, এমপিএমআরআইএস, এমএফসিএম, এমআইআরএম ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫

২৩. এমএসএস (ইভিনিং/ প্রফেশনাল) এমপিএ, এমজেএস/পিএমজেএস, এমজেএস/পিএমজেএস, এমএসএসপি, এমডিএস/পিএমডিএস, এমডিএম/পিএমডিএম, পিএমআইআর/পিএমআইআরডি, এমপিএস, ইএমএইচই, ডিজিডব্লিউও, সিএসডব্লিউও, ডিআরজে, আইআরআরএস, পিএমএসএলপি, পিএমপিসিএইচআর, পিএমসিজিই ২০২০ (এমজেএস), ২০২২, ২০২৩, ২০২৪

২৪.বিএসসি সম্মান গার্হস্থ্য অর্থনীতি ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪

২৫.এমএস গার্হস্থ্য অর্থনীতি ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪

২৬.এমবিবিএস ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫, ২০২৬

২৭.বিডিএস ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫, ২০২৬

২৮.বিএসসি নার্সিং (পোস্ট বেসিক) ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫

২৯.বিএসসি নার্সিং (বেসিক) ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫

৩০.এমএসএন (নার্সিং) ২০২৪, ২০২৫, ২০২৬

৩১.বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি/ডেন্টাল/রেডিওলজি এন্ড ইমাজিং/ ফুড সেফটি/প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স) ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫

৩২.বিএসসি (ফিজিওথেরাপি, রিহ্যাবিটেশন সায়েন্স, অকুপেশনাল থেরাপি, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি) ২০২১(ফিজিওথেরাপি), ২০২২, ২০২৩, ২০২৪

৩৩.এমএসসি (ফিজিওথেরাপি, রিহ্যাবিটেশন) ২০২২, ২০২৩, ২০২৪

৩৪.বিইউএমএস, বিএইচএমএস ও বিএমএস (সকল কলেজ) ২০২০(বিএইচএমএস), ২০২২, ২০২৩, ২০২৪

৩৫.এমএসসি অ্যাপ্লাইড ইপিডেমিওলজি ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫, ২০২৬

৩৬.এমএস (স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা) ২০২৩, ২০২৪, ২০২৫, ২০২৬

৩৭.এমডি (স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা) ২০২৩, ২০২৪, ২০২৫, ২০২৬

৩৮.বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং (সকল কলেজ) ২০২০(ইইই, সিভিল-ময়মনসিংহ ইজ্ঞি: কলেজ), ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪

৩৯.এমএসসি/এমবিএ ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১(এমবিএ), ২০২২, ২০২৩, ২০২৪

৪০.ব্যাচেলর অব এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স (ঢাকা স্কুল অব ইকোনমিক্স) ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪

৪১.মাস্টার অব ইকোনমিক্স (ঢাকা স্কুল অব ইকোনমিক্স) ২০২২, ২০২৩, ২০২৪

৪২.মাস্টার অব ডেভেলপমেন্ট ইকোনমিক্স (বিআইডিএস) ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫

৪৩.এমপিএ (বিআইজিএম) ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪

৪৪. পিজিডি ইন ব্রডকাস্ট জার্নালিজম ২০২১

৪৫.মাস্টার অব হিউম্যান সিকিউরিটি (আনসার একাডেমি) ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫

৪৬. পিজিডি ইন ফিল্ম এন্ড টেলিভিশন (পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট) ২০২০, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫

৪৭. পিজিডি ইন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (ঢাকা স্কুল অব ইকোনমিক্স) ২০২২

৪৮.বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন ২০২০, ২০২১

৪৯.এমবিএম (ডিএসবিএম), এমএফসিএম (বিআইসিএস) ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪

৫০.বিএ/বিএসসি/বিবিএ/বিএসএস (সম্মান) ৭ কলেজ ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪

৫১.এমএ/এমএসসি/এমবিএ/এমএসএস (৭ কলেজ) ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪

  • নিবন্ধন, মূল সনদ উত্তোলন ও ট্রানজেকশন ফি:

স্নাতক (পাস ও অনার্স/সম্মান/ফিজিওথেরাপি/হেলথ টেকনোলজি ও বিএসসি ইন নার্সিং সহ অন্যান্য) বা সমমানের অনুষদভুক্ত: নিবন্ধন ফি ৫,৫০০/- টাকা স্নাতকোত্তর (মাস্টার্স/সমমান): নিবন্ধন ফি ৬,০০০/- টাকা এমবিবিএস, বিডিএস, এমফিল, ডিভিএ, এমএস/এমডি/এমএফএল (মেডিকেল), পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল সায়েন্স এবং অন্যান্য অনুষদের (ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি) ডিগ্রিধারী: নিবন্ধন ফি ৮,০০০/- টাকা গ্র্যাজুয়েটদের যদি ডেট অব গ্রিড বা মূল সনদ পূর্বে সংগ্রহ করে থাকেন তিনি পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে (কক্ষ নং-১০৩) মূল সনদ জমা দিয়ে সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে অনলাইনে সমাবর্তনের নিশাচরে ০২(দুই)টি কপি সহ মূল সনদ জমা দিবেন। এক্ষেত্রে নতুন করে মূল সনদ উত্তোলন বাবদ ৫০০/- টাকা জমার দেওয়ার প্রয়োজন হবে না।

  • সমাবর্তনের আমন্ত্রণপত্র, একাডেমিক কস্টিউম ও গিফট সংগ্রহ

আগামী ২৩ ও ২৪ জানুয়ারি ২০২৭ তারিখ, শনিবার ও রবিবার সকাল ১০:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত নিম্নে উল্লেখিত স্থানসমূহ হতে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের আমন্ত্রণপত্র, একাডেমিক কস্টিউম ও গিফট সংগ্রহ করতে হবে:

১. কলা অনুষদ ভবন: কলা এবং আইন অনুষদভুক্ত বিভাগসমূহ, শিক্ষা ও গবেষণা এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটবৃন্দ।

২. কার্জন হল কেন্দ্র: বিজ্ঞান, জীববিজ্ঞানের, ফার্মেসী, অর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভাগসমূহ এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এন্ড ডেটা সায়েন্স, তথ্য প্রযুক্তি, শক্তি, লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, হেমাটোলজিক, ইউনাণী, আয়ুর্বেদিক ও ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ এবং জাতীয় বস্ত্র প্রকৌশলী ও গবেষণা ইনস্টিটিউট-এর গ্র্যাজুয়েটবৃন্দ।

৩. বিজনেস স্টাডিজ অনুষদ ভবন: বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহ, ব্যবসার প্রশাসন ইনস্টিটিউট, ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট এর গ্র্যাজুয়েটবৃন্দ।

৪. সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন: সামাজিক বিজ্ঞান এবং চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহ, সমাজকল্যাণ ও গবেষণা, স্বাস্থ্য অর্থনীতি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম, বিআইডিএস গ্র্যাজুয়েট স্কুল অব ইকোনমিক্স, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট, ঢাকা স্কুল অব পার্টসানা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট-এর গ্র্যাজুয়েটবৃন্দ।

৫. ছাত্র-শিক্ষক কেন্দ্র: শিক্ষা অনুষদ, চিকিৎসা অনুষদ, স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদ, গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহের গ্র্যাজুয়েটবৃন্দ এবং এমফিল, পিএইচডি, ডিবিএ ও পদপ্রাপকগণ।

৬. সরকারি ৭ কলেজ (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ) এর স্ব স্ব ক্যাম্পাস: ৭-হ কলেজ-এর গ্র্যাজুয়েটবৃন্দ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা কার্যক্রম সম্পাদনকারী শিক্ষার্থী)।

উক্ত তারিখ ও সময় ছাড়া আমন্ত্রণপত্র, একাডেমিক কস্টিউম ও গিফট প্রদান করা হবে না। একাডেমিক কস্টিউম ও গিফট গ্রহণের রসিদ জমা দিয়ে নির্ধারিত কাউন্টার হতে আমন্ত্রণপত্র, একাডেমিক কস্টিউম ও গিফট সংগ্রহ করতে হবে এবং সমাবর্তন অনুষ্ঠান শেষে উক্ত কস্টিউমে একাডেমিক কস্টিউম ফেরত প্রদান করতে হবে।

২৬ জানুয়ারি ২০২৭ তারিখ, মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে (সময় পরবর্তীতে জানানো হবে) সমাবর্তন অনুষ্ঠানস্থলে প্রবেশ করে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। আমন্ত্রণপত্র ছাড়া অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না। গ্র্যাজুয়েট ও পদপ্রাপ্তদের বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট একাডেমিক কস্টিউম (পোশাক) পরিধান ছাড়া

২৫ জানুয়ারি ২০২৭ তারিখ, সোমবার সমাবর্তন রিহার্সেল এবং ২৬ জানুয়ারি ২০২৭ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠানের সমাবর্তনে অংশগ্রহণ করা যাবে না।

মাননীয় চ্যান্সেলর সমাবর্তনে প্যান্ডেলে প্রবেশ করে মঞ্চে আসন গ্রহণ না করা পর্যন্ত সমাবর্তনে অংশগ্রহণকারীদের নিজ নিজ আসনের সামনে দাঁড়িয়ে থাকতে হবে এবং সমাবর্তন শেষে সমাবর্তনস্থল ত্যাগ না করা পর্যন্ত নিজ নিজ আসনে থাকতে হবে:

বিশেষ দ্রষ্ট্রব্য: একাডেমিক কস্টিউম খোলা বা ইস্ত্রি করা যাবে না। নির্ধারিত তারিখের মধ্যে কস্টিউম ফেরত না দিলে প্রতিদিন বিলম্বের জন্য আর্থিক জরিমানা দিতে হবে। আমন্ত্রণপত্র হস্তান্তরযোগ্য নয়। মোবাইল ফোন, হ্যান্ডবেগ, ছাতা, পানির বোতল ও ক্যামেরা নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না। আমন্ত্রণপত্র ছাড়া অনুষ্ঠানস্থলে কোনো অতিথি প্রবেশ করতে পারবে না। অনুষ্ঠানস্থলে প্রবেশের পর বাইরে যাওয়া-আসা করা সম্পূর্ণ সমীচীন।

  • ৫৩তম সমাবর্তন-২০২৭: অনলাইন আবেদন প্রক্রিয়ার নির্দেশনা

উল্লিখিত পরীক্ষাসমূহে উত্তীর্ণ গ্র্যাজুয়েট ও পদপ্রাপ্তদের ৫৩তম সমাবর্তন-২০২৭-এ অংশগ্রহণের জন্য আগামী ০১ নভেম্বর ২০২৬ তারিখ, রবিবার, সকাল ৮:০০টা থেকে ৩০ নভেম্বর ২০২৬ তারিখ, সোমবার, রাত ১১:৫৯টার মধ্যে https://convocation.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়াটি মোট চারটি ধাপে সম্পন্ন করতে হবে। ধাপসমূহের বিস্তারিত নির্দেশনা নিম্নরূপ:

প্রথম ধাপ: অনলাইনে আবেদন দাখিলআবেদনকারীকে [https://convocation.du.ac.bd](https://convocation.du.ac.bd) ওয়েবসাইট লগইন করে ড্যাশবোর্ড থেকে ‘Apply for Convocation’ অপশনে ক্লিক করতে হবে। অতঃপর প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদনটি সাবমিট করতে হবে। যেসব শিক্ষার্থী পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের সফটওয়্যার সিস্টেমে (eco.du.ac.bd)-এ পূর্বে থেকেই একাউন্ট রয়েছে, তারা ওই একাউন্টের ই-মেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে সমাবর্তনের ওয়েবসাইটে লগইন করতে পারবেন। যাদের কোনো একাউন্ট নেই, তারা কনভোকেশন ওয়েবসাইটে নতুন করে সাইন আপ করে একাউন্ট তৈরি করতে পারবেন। উল্লেখ্য, তৈরি করা এই একাউন্টটি পরবর্তীতে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের সিস্টেমে অন্যান্য কার্যক্রম সম্পাদনার জন্য ব্যবহার করা যাবে। আবেদনকারী প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্র প্রথম ধাপে অবস্থায় সংরক্ষণ করতে পারবেন এবং প্রয়োজনে ড্যাশবোর্ড থেকে আবেদনটি খুলে তথ্য হালনাগাদ করতে পারবেন। আবেদন সাবমিট করার পর এতে আর কোনো ধরনের পরিবর্তন বা সংশোধন করা যাবে না। সাবমিট করা আবেদনপত্র স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে যাচাই-বাছাই ও প্রয়োজনীয় ক্রিয়েশনের জন্য প্রেরিত হবে। আবেদনের সময়সীমা: আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখ, সোমবার, রাত ১১:৫৯টার মধ্যে প্রথম ধাপ সম্পন্ন করতে হবে। উল্লিখিত সময়সীমা অতিক্রম হওয়ার পর নতুন কোনো আবেদন সাবমিট করে দ্বিতীয় ধাপে যেতে পারা যাবে না।

দ্বিতীয় ধাপ: আবেদন যাচাই-বাছাই, অনুমোদন, ক্রিয়েশন ও বকেয়া নির্ধারণএই ধাপে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট হল, হিসাব পরিচালকদপ্তর এবং অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের আওতাধীন আবেদনসমূহ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় অনুমোদন ও ক্রিয়েশন করবেন। আবেদনকারীর কোনো বকেয়া থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আবেদনপত্রের সাথে উল্লেখ করবেন। এ ধাপে আবেদনকারীর নিজস্ব কোনো কার্যক্রম সম্পাদনার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের অনুমোদন ও ক্রিয়েশন সম্পন্ন হলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে তৃতীয় ধাপে স্থানান্তরিত হবে এবং আবেদনকারীকে ই-মেইল/এসএমএস-এর মাধ্যমে বিষয়টি জানানো হবে। এছাড়া আবেদনকারী নিজস্ব ড্যাশবোর্ড থেকে আবেদনের বর্তমান অবস্থা দেখতে পারবেন। অনুমোদন সম্পাদ্নের সময়সীমা: দ্বিতীয় ধাপে আবেদন যাচাই-বাছাই, অনুমোদন ও ক্রিয়েশন সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ২৪-৪৮ ঘণ্টা সময় লাগাতে পারে। তবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ০১ ডিসেম্বর ২০২৬ তারিখ, মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে যাচাই-বাছাই, অনুমোদন ও ক্রিয়েশনের কার্যক্রম সম্পন্ন হওয়া নিশ্চিত করবেন, যাতে আবেদনকারীরা নির্ধারিত সময়ের মধ্যে তৃতীয় ধাপে প্রবেশ করে অনলাইনে ফি পরিশোধ করতে পারেন।

তৃতীয় ধাপ: অনলাইনে ফি পরিশোধদ্বিতীয় ধাপের সকল অনুমোদন ও ক্রিয়েশন সম্পন্ন হওয়ার পর আবেদনকারী তৃতীয় ধাপে অনলাইনে ফি পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে সমাবর্তনের নির্ধারিত ফি-এর সাথে দ্বিতীয় ধাপে নির্ধারিত বকেয়া (যদি থাকে) যোগ করে পুরো অর্থ অনলাইনে পরিশোধ করতে হবে। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অষ্টম ধাপে স্থানান্তরিত হবে। পেমেন্টের সময়সীমা: আগামী ০২ ডিসেম্বর ২০২৬ তারিখ, বুধবার, রাত ১১:৫৯টার মধ্যে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে। উক্ত সময়সীমার পর আর কোনো পেমেন্ট করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট সম্পন্ন না হলে সংশ্লিষ্ট আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

চতুর্থ ধাপ: সনদ উত্তোলনের আবেদন ফরম জমা ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণচতুর্থ ধাপে শুধু এমফিল, পিএইচডি ও ডিবিএ ডিগ্রিধারীদের সিস্টেম থেকে সনদ উত্তোলনের আবেদন ফরম ডাউনলোড করে স্বাক্ষরপূর্বক আগামী ০৩ ডিসেম্বর ২০২৬ তারিখ, বৃহস্পতিবার, বিকাল ৪:০০টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটে জমা দিতে হবে। অন্যদিকে, যেসব গ্র্যাজুয়েট ইতোমধ্যে তাদের মূল সনদ উত্তোলন করেছেন, তাদের সমাবর্তনের আবেদন ফরম ০২(দুই) কপি প্রিন্ট করে মূল সনদসহ আগামী ০৩ ডিসেম্বর ২০২৬ তারিখ, বৃহস্পতিবার, বিকাল ৪:০০টার মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের ১০৯ নম্বর কক্ষে জমা দিতে হবে।

উল্লেখ্য, এমফিল, পিএইচডি ও ডিবিএ ডিগ্রিধারী এবং ইতোমধ্যে মূল সনদ উত্তোলনকারী গ্র্যাজুয়েট ব্যতিরেকে অন্য কোনো আবেদনকারীকে আবেদন ফরম জমা দিতে হবে না। আবেদনকারীকে নিম্নেবর্ণিত কাগজপত্তর কনভোকেশন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সমাবর্তন এবং সনদ উত্তোলন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সংরক্ষণ করতে হবে: ক. সমাবর্তনের আবেদনপত্র; খ. সমাবর্তনের পোশাক (কস্টিউম) গ্রহণের ফরম; গ. গৃহিত কস্টিউম ফেরত প্রদানের রসিদ; ঘ. গিফট গ্রহণের ফরম; এবং ঙ. ফি জমা প্রদানের রসিদ।

এ বিভাগের আরও সংবাদ