বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কুলের অধীন পরিচালিত ১ বছর মেয়াদি এমএ এবং এমএসএস (শেষ পর্ব) প্রোগ্রামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
বিষয়সমূহ:
এমএ: বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ।
এমএসএস: রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব।
শিক্ষা বছর: ২০২৫-২০২৬ (অনাবাসিক), প্রোগ্রাম মেয়াদ: ১ বছর।
আবেদনের সময়সীমা: ০১ নভেম্বর ২০২৬ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
আবেদন ফি: ৭০০/- (সাতশত) টাকা।
আবেদনের ওয়েবসাইট: [https://osapsnew.bou.ac.bd](https://osapsnew.bou.ac.bd)।
ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা: বাউবি থেকে স্নাতক (সম্মান) ও এমএ (১ম পর্ব) এবং এমএসএস (১ম পর্ব) প্রোগ্রামে উত্তীর্ণ শিক্ষার্থী এমএ (শেষ পর্ব) এবং এমএসএস (শেষ পর্ব) প্রোগ্রামে অনলাইনে আবেদনের মাধ্যমে সরাসরি ভর্তির জন্য বিবেচিত হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান)/সমমানের ডিগ্রি (সিজিপিএ ২.৫০ বা ২য় বিভাগ) অর্জনকারী অথবা এমএ (১ম পর্ব) এবং এমএসএস (১ম পর্ব) উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাউবি হতে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও এমএ এবং এমএসএস (১ম পর্ব) প্রোগ্রাম, টার্ম-২৪২ এবং তার পূর্ববর্তী টার্মসমূহে উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। ২৫১ টার্ম-এর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন না।
প্রয়োজনীয় কাগজপত্র: ০২ কপি ছবি। এমএ (১ম পর্ব) এবং এমএসএস (১ম পর্ব) প্রোগ্রামে উত্তীর্ণ/স্নাতক (সম্মান)/বিএ/বিএসএস/এসএসসি/এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র ও মার্কশিটের সত্যায়িত কপি। জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি।
প্রার্থী নির্বাচন/বাছাই: মৌখিক পরীক্ষা এবং আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন প্রক্রিয়া: ব্রাউজারের Address bar-এ [https://osapsnew.bou.ac.bd](https://osapsnew.bou.ac.bd) টাইপ করে ব্রাউজ করতে হবে। এরপর Offered Programs সেকশনের অধীনে School of Social Science, Humanities and Languages (SSHL)-এ ক্লিক করে MA and MSS (Final) প্রোগ্রামের পাশে প্রদর্শিত ভর্তি নির্দেশিকা (learner’s guide এবং view details) সতর্কতার সাথে পড়ে Apply Now বাটনে ক্লিক করতে হবে।
অনলাইনে আবেদন ফরমটির General Information ধাপ যথাযথভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করতে হবে। Personal Information ধাপ যথাযথভাবে পূরণ করে সদ্য তোলা ফটো (300×300 pixel, JPG format) এবং স্ক্যান করা স্বাক্ষর (300×100 pixel, JPG format) আপলোড করে Next বাটনে ক্লিক করতে হবে।
Academic Information ধাপে সকল শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। বাউবি থেকে MA/MSS (Preli) এর সকল কোর্স পাস করা থাকলে তাদের ফলাফল দেখাতে হবে, অন্যথায় Merit list-এ তাদের তথ্য আসবে না। এক্ষেত্রে Degree Level: Masters/Equivalent, Degree: MA/MSS-Preliminary Type: Others এবং Result: Pass সিলেক্ট করতে হবে। সকল তথ্য সঠিকভাবে পূরণ শেষে Finish বাটনে ক্লিক করতে হবে। সফলভাবে ফরম পূরণের পর মোবাইলে SMS এবং প্রদত্ত ইমেইলে Temporary User ID ও Password প্রেরণ করা হবে।
Proceed to Payment বাটনে ক্লিক করার পর প্রদর্শিত Online Payment Gateway/System সমূহ থেকে যেকোনো মাধ্যমে ফি জমা দিতে হবে। সফলভাবে ফি জমাদান শেষে “Payment has been completed successfully!” মেসেজ Screen-এ প্রদর্শিত হবে এবং SMS ও প্রদত্ত ইমেইলের মাধ্যমে অবহিত করা হবে।
Successful SMS পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হলে, ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে OSAPS (Online Service & Payment System)-এর হেল্পলাইন নম্বরে অবহিত করতে হবে। প্রয়োজনে আইসিটি হেড, আইসিটি ইউনিট, আইসিটি অ্যান্ড ই-লার্নিং সেন্টার, বাউবি, গাজীপুর-১৭০৫ বরাবর আবেদন করা যাবে। MA and MSS (Final) প্রোগ্রামে ভর্তির আবেদন ফি ৭০০/- (সাতশত) টাকা। তবে এক্ষেত্রে প্রযোজ্য অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন।
Online-এ ভর্তির আবেদন করার ১৫ (পনেরো) কার্যদিবসের পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। Temporary User ID ও Password ব্যবহার করে download PDF বাটনে ক্লিক করলে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতারিসহ অন্যান্য সকল সনদের সত্যায়িত ফটোকপি আবেদন করার পরবর্তী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য ও মূল সনদসমূহ যাচাই-বাছাইপূর্বক ভর্তির জন্য মনোনীত প্রার্থীকে Online-এ Active করার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।
অনলাইন পেমেন্ট গেটওয়ে/সিস্টেম: বিকাশ (bKash), ডিবিবিএল (DBBL/Rocket)।
ফি বিভাজন ও প্রাসঙ্গিক তথ্যাসমুহ: বাউবির ওয়েবসাইট (www.bou.ac.bd)-এ জানানো হবে।
হেল্পলাইন: যোগাযোগের সময়: সকাল ৮:৩০ টা থেকে বিকাল ৪:৩০ টা পর্যন্ত (সোমবার থেকে শুক্রবার)।
মোবাইল নম্বর: ০১৯৬১৮৭৭২০৭, ০১৯০৭৪৫১৬৯২।





