Category: শিক্ষাঙ্গন

  • ফ্লোরিডা ইউনিভার্সিটিতে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ২

    ফ্লোরিডা ইউনিভার্সিটিতে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ২

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এক তরুণের এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

    স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ ঘটনা ঘটে। নিহতদের কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় বলে জানা গেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ইতোমধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে। তার নাম ফিনিক্স ইকনার। ২০ বছর বয়সী ওই যুবক লিওন কাউন্টি শেরিফের ডেপুটির ছেলে। তিনি নিজেও কাউন্টি শেরিফ অফিসের ইয়ুথ অ্যাডভাইজরি কাউন্সিলের সঙ্গে যুক্ত।

    এর আগে হামলাকারীকে গুলি করে নিরাপত্তাকর্মীর সদস্যরা। উদ্ধার করা হয় বেশ কয়টি অস্ত্র। যার মধ্যে একটি হ্যান্ড গান, যা তার পুলিশ কর্মকর্তা মায়ের ব্যবহার্য।

    ধারণা করা হচ্ছে, অভিযুক্ত যুবক তার মায়ের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়েই হামলা চালিয়েছে। হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। যদিও যুক্তরাষ্ট্রে এ ঘটনা নতুন কিছু নয়। অস্ত্র সহজলোভ্য হওয়ায় প্রায়ই এমন ঘটনা ঘটে সেখানে।

    স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ফ্লোরিডা ইউনিভার্সিটির টালাহাসি ক্যাম্পাসে আচমকাই ঢুকে গুলি চালাতে শুরু করেন এক ব্যক্তি। আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করে।

    এক প্রত্যক্ষদর্শী বলছেন, ৮ থেকে ১০ রাউন্ড গুলি চলে। হঠাৎ এক ব্যক্তি বন্দুক নিয়ে বেরিয়ে আসে

  • এসএসসি পরীক্ষার তৃতীয় দিন অনুপস্থিত ২৭ হাজার ৯০৫ জন

    এসএসসি পরীক্ষার তৃতীয় দিন অনুপস্থিত ২৭ হাজার ৯০৫ জন

    এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে পরীক্ষায় সব বোর্ডে মোট অনুপস্থিত ছিল ২৭ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ৯৩ জন পরীক্ষার্থী। মোট অনুপস্থিতের হার ১ দশমিক ৭০ শতাংশ।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এ বছর এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ঢাকা বোর্ডের অধীনে ৪৩৮টি কেন্দ্রে ৩ লাখ ৪৭ হাজার ৯৫৮ জন অংশ নেয়ার কথা থাকলেও ৩ লাখ ৪৪ হাজার ২ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় ৩ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    রাজশাহী শিক্ষা বোর্ডের ২৬৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৭১ হাজার ২৭৩ জনের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

    কুমিল্লা শিক্ষা বোর্ডের ২৭৩ পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৫২ হাজার ১৯২ জনের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৩৯২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    যশোর শিক্ষা বোর্ডের ২৯৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৩৫ হাজার ২৩৮ জনের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ১৭৪ শিক্ষার্থী উপস্থিত ছিল। ২ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২১৯ পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ২৯ হাজার ১৯৯ জনের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৪৪০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

    সিলেট শিক্ষা বোর্ডের ১৫৪টি পরীক্ষা কেন্দ্রে ৮৩ হাজার ৪২৫ জনের মধ্যে ৮২ হাজার ৪৮৩ পরীক্ষার্থী অংশ নেয়। ৯৪২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

    বরিশাল শিক্ষা বোর্ডের ১৯৪টি পরীক্ষা কেন্দ্রে ৮১ হাজার ১৫২ জনের মধ্যে ৭৯ হাজার ৯৭৭ পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ১৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    দিনাজপুর শিক্ষা বোর্ডের ২৮০টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৬০ হাজার ৫৮২ জনের মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৫০৩ জন অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১৫৬টি পরীক্ষা কেন্দ্রে ৯৬ হাজার ৩৫৫ জনের মধ্যে ৯৫ হাজার ৩০৭ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    এ ছাড়াও মাদরাসা শিক্ষা বোর্ডের ৭২৫টি পরীক্ষা কেন্দ্রে ২ লাখ ৭৯ হাজার ৩০২ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৬৭ হাজার ৩৩৫ জন। মোট ১১ হাজার ৯৬৭ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৪ দশমিক ২৮ শতাংশ। এ বোর্ডে ৫৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ১১৪টি পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৫২৬ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৪০১ জন। মোট অনুপস্থিত ১২৫ পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ৪ দশমিক ৯৫ শতাংশ।

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ভর্তির সময় বৃদ্ধি

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ভর্তির সময় বৃদ্ধি

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৫ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড-এ ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময় ৩০ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

    এছাড়াও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্ব, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)-তে ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময়ও ৩০ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

    আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এই তথ্য জানানো হয়েছে।

    উল্লিখিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং উক্ত ফরমের প্রিন্ট কপিসহ আবেদন ফি বাবদ তিনশত টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ৪ মে ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।

    এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (nu.ac.bd/admissions) Prospectus বা ওImportant Notice অপশন থেকে জানা যাবে।

  • মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সমাধান আসেনি, কঠোর আন্দোলনের ঘোষণা

    মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সমাধান আসেনি, কঠোর আন্দোলনের ঘোষণা

    শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকেও কোনো সমাধাণ আসেনি আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন বলে জানিয়েছেন।

    সবিচালয়ে বৈঠক থেকে বেরিয়ে কারিগরি শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম বলেছেন, আমরা আজ অতিরিক্ত সচিবের সঙ্গে বসেছিলাম, কিন্তু মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। আজকের এই বৈঠকে আমরা সন্তুষ্ট নই। ফলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাবো। দাবির আদায়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে।

    এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক শুরু হয়। বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

    শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।

    অন্যান্য দাবির মধ্যে রয়েছে- কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সব বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

    গতকাল বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা ৬ দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

    বিকেল সোয়া ৪টার দিকে সাতরাস্তা মোড়ে যান কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শোয়াইব আহমাদ খান। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে পদোন্নতিতে ‘ক্রাফট ইনস্ট্রাক্টরদের’ কোনো কোটা রাখা হবে না বলেও জানান।

    ডিজি ও অধ্যক্ষের আশ্বাসের পরও সাতরাস্তা মোড়ে অবস্থান অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। তারা দাবি করেন, প্রত্যেকটি দাবি পূরণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা লিখিতভাবে জানাতে হবে। সুনির্দিষ্ট সময়ের মধ্যে তা বাস্তবায়নের লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।

    ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা দেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা অসহযোগ আন্দোলনের ডাক দেন। তবে সরকারের শীর্ষ পর্যায়ের আশ্বাসে কর্মসূচি শিথিল করে সরকারের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা।

  • কারিগরি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়

    কারিগরি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়

    ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছে শিক্ষা মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক শুরু হয়। বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের-এর ১৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।

    শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।

    অন্যান্য দাবির মধ্যে রয়েছে- কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সব বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে।

    ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

    গতকাল বুধবার সকাল ১০টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা ৬ দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

    বিকেল সোয়া ৪টার দিকে সাতরাস্তা মোড়ে যান কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শোয়াইব আহমাদ খান। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে পদোন্নতিতে ‘ক্রাফট ইনস্ট্রাক্টরদের’ কোনো কোটা রাখা হবে না বলেও জানান।

    ডিজি ও অধ্যক্ষের আশ্বাসের পরও সাতরাস্তা মোড়ে অবস্থান অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। তারা দাবি করেন, প্রত্যেকটি দাবি পূরণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা লিখিতভাবে জানাতে হবে। সুনির্দিষ্ট সময়ের মধ্যে তা বাস্তবায়নের লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।

    ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা দেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা অসহযোগ আন্দোলনের ডাক দেন। তবে সরকারের শীর্ষ পর্যায়ের আশ্বাসে কর্মসূচি শিথিল করে সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন শিক্ষার্থীরা

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পড়ুয়ারা পাবেন বৃত্তি, আবেদন চলছে

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পড়ুয়ারা পাবেন বৃত্তি, আবেদন চলছে

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেবে।

    প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের আওতায় ২০২৫ সালে ২০২৪-২৫ অর্থবছরে এ সহায়তা পাবেন শিক্ষার্থীরা। এ উপবৃত্তির আবেদন মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ মে পর্যন্ত।

    এ–সংক্রান্ত নির্দেশনা জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ চিঠি প্রকাশ করা হয়েছে গত রোববার।

    চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের আওতায় ২০২৫ সালে ২০২৪-২৫ অর্থবছরে উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

    সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

  • সরকারের সঙ্গে বৈঠক করবে কারিগরি শিক্ষার্থীরা, শিথিল রেলপথ অবরোধ কর্মসূচি

    সরকারের সঙ্গে বৈঠক করবে কারিগরি শিক্ষার্থীরা, শিথিল রেলপথ অবরোধ কর্মসূচি

    ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি-দাওয়া নিয়ে আজ বৃহস্পতিবার সরকারের সঙ্গে বৈঠক করবে। বৈঠকের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আজ সারাদেশে রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ কথা জানান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম ও জুবায়ের পাটোয়ারী। ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তারা জানান, ‘বৈঠকের ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।’

    ভিডিও বার্তায় মাসফিক ইসলাম বলেন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে এবং শিক্ষা উপদেষ্টার আহ্বানে বৈঠকে বসছেন তারা। এ সময় সারাদেশে রেল ব্লকেড কর্মসূচি শিথিল থাকবে। বৈঠকে ছয় দফাসহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। বৈঠক চলাকালীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কর্মসূচি স্থগিত থাকবে।

    এর আগে বুধবার সকাল ১০টার থেকে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়সহ সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালীন কুমিল্লায় সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জে ৩৫ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়। আন্দোলনের কারণে সারা দেশের মহাসড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা।

    পরে রাতে এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও মধ্যরাতে ভিডিও বার্তায় সেটি বাতিল করা হলো।

  • বৈশাখী শোভাযাত্রায় না যাওয়ায় ছাত্রীদের খাবার বন্ধ করলেন প্রভোস্ট

    বৈশাখী শোভাযাত্রায় না যাওয়ায় ছাত্রীদের খাবার বন্ধ করলেন প্রভোস্ট

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রায় অংশ না নেওয়ায় খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রীদের দুপুরের খাবার বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার হলটির প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন হলের আবাসিক ছাত্রীরা।

    জানা যায়, বুধবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে দুপুরে বিশেষ পান্তাভাতের আয়োজন করা হয়। এদিকে বেলা ১১টায় নববর্ষের আনন্দ শোভাযাত্রায় ওই হল থেকে মাত্র সাতজন শিক্ষার্থী অংশ নেন। এতে ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক দুপুরের পান্তাভাতের আয়োজনটি বন্ধ করে দেন হলের প্রভোস্ট ড. জালাল। তবে হলটির ডাইনিংয়ে দুপুরে স্বাভাবিক খাবারের আয়োজনও করা হয়নি। ফলে হলের আবাসিক শিক্ষার্থীরা দুপুরের খাবার নিয়ে চরম ভোগান্তিতে পড়েন।

    এ ঘটনার পর ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে প্রভোস্ট কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে স্লোগান দিতে থাকেন।

    এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, হলের ডাইনিংয়ে খাবার রান্না হওয়ার মাঝপর্যায়ে প্রভোস্ট স্যার রান্না বন্ধ করে দেন। তাছাড়া শোভাযাত্রায় অংশগ্রহণ বাধ্যতামূলকও করেননি। ফলে যার যার ক্লাশ-পরীক্ষা থাকায় সবাই ক্যাম্পাসে চলে যান। দুপুরের পর সবাই এসে জানতে পারে হলে খাবারের আয়োজন করা হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার।

    এ বিষয়ে হলের ডাইনিংয়ের এক কর্মকর্তা জানান, বেলা ১১টার দিকে প্রভোস্ট স্যার আমাদের অফিস কক্ষে ডাকেন এবং রান্না বন্ধ রাখতে বলেন। আমরা মঙ্গলবার রাত ২টার পর থেকে এ অনুষ্ঠান উপলক্ষে ভাত রান্না করেছি। সবকিছু প্রায় কমপ্লিট হওয়ার আগমুহূর্তে ছিল, শুধুমাত্র মাছ ভাজা বাকি ছিল। এমন সময়ে তিনি রান্না বন্ধ রাখতে বলেন। সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রীদের জন্য রান্না করা সেই পান্তা ভাত কেউ না খাওয়ায় তা নষ্ট হয়ে যাচ্ছে বলে জানা গেছে।

    হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, আমার হলে প্রায় ৪০০ ছাত্রী থাকলেও সকালে মাত্র ৮-১০ জন শিক্ষার্থী ছাড়া আর কেউ শোভাযাত্রায় আসেনি। আমাদের ব্যান্ড পার্টিও ছিল। কিন্তু এই কয়েকজন নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করা সম্ভব না হওয়ায় প্ল্যান ক্যানসেল করি। তৎক্ষণাৎ হতাশ হয়ে আমি দুপুরের খাবারটা বন্ধ করার চিন্তা করেছি।

    এ সময় শিক্ষার্থীদের একাধিক অভিযোগ এবং পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত নেবে।

  • জাবির ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা প্রকাশ

    জাবির ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা প্রকাশ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকা (মেরিট লিস্ট) প্রকাশ করেছে।

    প্রথম মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৪২৬ জন, ‘বি’ ইউনিটে ৩২৬ জন, ‘সি’ ইউনিটে ৩১০ জন শিক্ষার্থীর ‘ই’ ইউনিটে ২০০ জন এবং ‘আইবিএ-জেইউ’ ৫০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

    বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

    এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’, ‘ই’ এবং ‘আইবিএ-জেইউ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।

    মেধাতালিকা দেখতে ক্লিক করুন

  • বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

    বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির ক্ষমতাবলে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নামের মধ্যে থাকা ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শব্দগুলো পরিবর্তন করে ‘বাংলাদেশ’ শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে।

    এর আগে গত ১৩ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’- এর খসড়া উপদেষ্টা পরিষদ থেকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং সেই অনুসারে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।

    নতুন নামের প্রজ্ঞাপনটি দেশের মেডিকেল শিক্ষার ইতিহাসে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, এমনকি নাম পরিবর্তনের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি আরও সম্প্রসারিত হবে।