দৈনিক সমকালের অনলাইন সংস্করণে বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর ২০২৬।
১. সহ-সম্পাদক (অনলাইন সেন্ট্রাল ডেস্ক, খেলা ও বিনোদন)
দক্ষতা ও যোগ্যতা
- সহ-সম্পাদক হিসেবে অন্তত ৩ বছর কাজের অভিজ্ঞতা।
- সংবাদ প্রতিবেদন ও ফিচার লেখা, সম্পাদনা, পুনর্লিখন ও শিরোনাম তৈরিতে দক্ষতা।
- রাজনীতি, অর্থনীতি, শিক্ষা-সংস্কৃতিসহ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে ভালো ধারণা।
- ইংরেজি থেকে বাংলায় অনুবাদ ও সম্পাদনায় পারদর্শিতা।
- তথ্য যাচাই ও নির্ভুলভাবে সংবাদ প্রকাশের সক্ষমতা।
শিক্ষাগত যোগ্যতা:
স্নাতক অথবা স্নাতকোত্তর (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অগ্রাধিকার)।
ইমেইল: job1.samakal@gmail.com
২. সোস্যাল মিডিয়া স্পেশালিস্ট
দক্ষতা ও যোগ্যতা:
- ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স ও টিকটক পরিচালনায় পারদর্শিতা।
- ফেসবুক, ইউটিউবের অ্যালগরিদম, কনটেন্ট ডিস্ট্রিবিউশন ও অডিয়েন্স গ্রোথ কৌশল সম্পর্কে ভালো ধারণা।
- সোস্যাল মিডিয়া অ্যানালিটিক্স, রিচ, এনগেজমেন্ট, ওয়াচ টাইম ও অডিয়েন্স রিটেনশন বিশ্লেষণে দক্ষতা।
- প্ল্যাটফর্ম উপযোগী পোস্ট, ক্যাপশন, ভিডিও ও রিলস তৈরির দক্ষতা।
- সোস্যাল মিডিয়া কপিরাইট ও কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ভালো ধারণা।
- ট্রেন্ড বিশ্লেষণ, কনটেন্ট পরিকল্পনা ও কমেন্ট মডারেশনে সক্ষমতা।
- সংবাদমাধ্যমে সোস্যাল মিডিয়া স্পেশালিস্ট হিসেবে ৩ বছর কাজের অভিজ্ঞতা।
শিক্ষাগত যোগ্যতা:স্নাতক বা স্নাতকোত্তর পাস।
ইমেইল: job2.samakal@gmail.com
৩. এসইও স্পেশালিস্ট
দক্ষতা ও যোগ্যতা:
- নিউজ ওয়েবসাইটে এসইও স্পেশালিস্ট হিসেবে অন্তত ৩ বছর কাজের অভিজ্ঞতা।
- রিপোর্ট দ্রুত XML Sitemap, News Sitemap, Canonical Tag I Structured Data সম্পর্কে বাস্তব জ্ঞান।
- কীওয়ার্ড রিসার্চ, নিউজ এসইও, অন-পেজ ও টেকনিক্যাল এসইওতে দক্ষতা।
- Google Search Console-এর Indexing, Crawl ও অন্যান্য Technical SEO সমস্যা শনাক্ত ও সমাধানের অভিজ্ঞতা।
- Google News ও Google Discover-এর অপটিমাইজেশন এবং পারফরম্যান্স বিশ্লেষণের সক্ষমতা।
- সার্চ ট্রেন্ড, পাঠকের আগ্রহ ও কনটেন্ট পারফরম্যান্স বিশ্লেষণে দক্ষতা।
- ডেটা বিশ্লেষণ করে ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানোর পারদর্শিতা।
শিক্ষাগত যোগ্যতা:স্নাতক অথবা স্নাতকোত্তর পাস।
ইমেইল: job3.samakal@gmail.com
৪. প্রযোজক
দক্ষতা ও যোগ্যতা
- অনলাইন সংবাদমাধ্যম, টেলিভিশন অথবা মাল্টিমিডিয়া বিভাগে প্রযোজক হিসেবে ৪-৫ বছর কাজের অভিজ্ঞতা।
- ভিডিও কনটেন্ট পরিকল্পনা, স্ক্রিপ্ট লেখা ও সম্পাদনায় দক্ষতা।
- ভিডিও শুটিং, ভিডিও এডিটিং, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির বাস্তব অভিজ্ঞতা।
- ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী ভিডিও কনটেন্ট তৈরিতে পারদর্শিতা।
শিক্ষাগত যোগ্যতা:স্নাতক অথবা স্নাতকোত্তর পাস।
ইমেইল: job4.samakal@gmail.com
৫. মাল্টিমিডিয়া জার্নালিস্ট
দক্ষতা ও যোগ্যতা
- সঠিক উচ্চারণ ও বাচনভঙ্গি। ভিডিও কনটেন্ট তৈরিতে পারদর্শিতা।
- সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা।
- সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো ধারণা।
শিক্ষাগত যোগ্যতা:স্নাতক/স্নাতকোত্তর পাস।
ইমেইল: job5.samakal@gmail.com
আবেদনের নিয়ম:
আগ্রহীরা ই-মেলে অথবা সরাসরি সমকাল কার্যালয়ে নির্দিষ্ট স্থানে সিভি জমা দেবেন।
ঠিকানা: টাইমস মিডিয়া ভবন (৫ম তলা), ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা – ১২০৮
আবেদনের শেষ তারিখ: ৩ নভেম্বর ২০২৬
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে