দেশ সেবার সুযোগ, নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭ বি ব্যাচে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ০৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
উপযুক্ততা
১. বয়স: ০১ জুলাই ২০২৭ তারিখে ১৬½ বছর হতে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর) এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. শারীরিক যোগ্যতা (ন্যূনতম)।
* (উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে)
৩. শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)।
ক. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ অপটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অথবা, ইংরেজি মাধ্যমে প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলে জন্য ন্যূনতম ১টিতে A গ্রেড, ২টিতে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
খ. সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ অপটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। ২০২৬ সালের এইচএসসি/ সমমান পরীক্ষার প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
৪. বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
৫. নাগরিকত্ব: শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক (দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়)।
অযোগ্যতা
৬. সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে।
৭. আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন আউট/ প্রত্যাখ্যাত হলে (একবার স্ক্রিন আউট/ একবার প্রত্যাখ্যাত প্রার্থী আবেদন করতে পারবেন)।
৮. সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে।
৯. যে কোনো আদালতে দণ্ডপ্রাপ্ত হলে।
১০. প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে LASIK, PRK, SMILE অপারেশন গ্রহণযোগ্য নয়। অপারেশনর তারিখ হতে চোখ পরীক্ষা তারিখের মধ্যে ন্যূনতম ৩ (তিন) মাস অতিবাহিত হতে হবে।
মনোনয়ন পদ্ধতি
১২. প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ
শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
১৩. আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি), ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে।
১৪. চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
১৫. চূড়ান্ত মনোনয়ন পর্ষদ। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণ নৌসদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রমে – জুন ২০২৭ এর মধ্যে অনুষ্ঠিত হবে।
১৬. নেভাল একাডেমিতে যোগদান। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ জুন ২০২৭ এর শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন।
প্রশিক্ষণ/কমিশন
১৭. বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণসহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস এবং মিডশিপম্যান হিসেবে ১৮ মাসসহ মোট ৩ বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে ‘সাব লেফটেন্যান্ট’ পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। নেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি একিউজিশিটড শাখা ক্যাডেটদের নেভিগেশন সাইয়েন্স বিষয়ে বিএসসি (অনার্স) এবং সাপ্লাই শাখা ক্যাডেটদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা ক্যাডেটদের MIST ঢাকায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করানো হবে।
বেতন ও ভাতা
১৮. সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতম স্কেলে বেতন প্রাপ্ত হবেন।
অন্যান্য বিশেষত্ব
১৯. ক্যারিয়ার। বৈচিত্র্যময় ও রোমাঞ্চকর একমাত্র নেভাল ক্যারিয়ারেই রয়েছে সি (আম্ফিবিয়াস যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং এভিয়েশন ফ্লিট), এয়ান (নেভাল এভিয়েশন) এবং ল্যান্ড (নেভাল স্পেশাল ফোর্স/ স্পে ফোর্সেস) এ তিনটি সংস্থানে চাকরির সুযোগ।
২০. বিদেশে প্রশিক্ষণ। প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণ USA, UK, Australia, India, Pakistan, China সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণের সুযোগ।
২১. উচ্চতর শিক্ষা। ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর (এমএসসি/এমএস, এমএইচ, এমএ, এমফিল ও পিএইচডি) ডিগ্রি অর্জনের সুযোগ পান।
২২. উচ্চতর প্রশিক্ষণ সুবিধা। দেশে-বিদেশে সমসাময়িক সময়ে বিভিন্ন পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ।
২৩. জাতিসংঘ মিশন। জাতিসংঘ সদর দপ্তর এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযোগ। এছাড়া বিদেশে বিভিন্ন মিশনে চাকরির সুযোগ রয়েছে।
২৪. বাসস্থান। নৌবাহিনী অফিসার্স হাউজিং এলানসম নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত আবাসনের সুযোগ।
২৫. প্লট প্রাপ্তি। নৌবাহিনী হাউজিং প্রকল্পসমূহে (NOHS ও BNCHL) অগ্রাধিকার ভিত্তিতে শর্ত সাপেক্ষে প্লট প্রাপ্তি সুবিধা।
২৬. চিকিৎসা। সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা এবং দূষণযোগ ব্যাধিতে উন্নত চিকিৎসা প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানোর ব্যবস্থা। এছাড়া অবসর পরবর্তী পরিবারের চিকিৎসা সুবিধা।
২৭. সন্তানদের অধ্যয়ন। নিজ সন্তানদের জন্য নৌবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ, নেভাল কলেজ, ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC), মিলিটারী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (MIST) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) এ যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।
অনলাইনে আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট হতে ০৬ নভেম্বর ২০২৬
২৮. অনলাইন আবেদন পদ্ধতি
আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর ডান পাশে APPLY NOW এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন- VISA, Master Card ও American Express) এবং মোবাইল ব্যাংকিং (যেমন- বিকাশ, রকেট, নগদ, TAP, ওকে ওয়ালেট, কিউ ক্যাশ, নেক্সাস, এম ক্যাশ, এমেক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক) ইত্যাদির মাধ্যমে চার্জসহ ১,০০০/- (এক হাজার) টাকা (অফেরতযোগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল-আপ লেটার, Form Commission-1A (পূরণকৃত আবেদন ফরম) এবং Personal Information Form ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল-আপ লেটারে বর্ণিত অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত কল-আপ লেটার ও Form ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারী মোবাইল মাধ্যমে প্রদত্ত রোল ও Tracking নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় Sign In করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে Bulletin-এ দেখানো সাপোর্ট নম্বরসমূহে অথবা ০১৩৮১০৯২৫৪৮/ ০১৩৮১০৯২৫৪৭ নম্বরে সরাসরি যোগাযোগ করুন।
বিশেষ নির্দেশাবলী
২৯. নিম্নোক্ত পর্যায়ভুক্ত প্রার্থীগণ সরাসরি আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেনঃ
ক. ক্যাডেট কলেজসমূহ, মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, এমএসসিএস, নৌ গোয়েন্দা, সেফ এন্ড এক্সচেঞ্জ স্কুল এন্ড কলেজ এবং নৌবাহিনী কলেজসমূহের বিজ্ঞান শাখায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যেকোনোটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ অপটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ প্রাপ্ত প্রার্থীগণ যারা প্রচলিত নিয়মে নোটারিমেক যথাযথ কর্তৃক সুপারিশকৃত হবেন।
খ. ন্যাশনাল কারিকুলাম (বাংলা/ ইংরেজি) এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৫.০০ (সকল বিষয়ে A+) প্রাপ্ত প্রার্থীগণ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে।
গ. ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৫টিতে A গ্রেড ও ১টিতে B গ্রেড এবং ‘এ’ লেভেলে ন্যূনতম ২টিতে A গ্রেড ও ১টিতে B গ্রেড (উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতসহ) প্রাপ্ত প্রার্থীগণ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে।
৩০. আইএসএসবি যাবতীয় অন্যান্য পরীক্ষার জন্য দৈনিক/ ভ্রমণ ভাতা প্রদান করা হবে না।
৩১. চাকুরীরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৩২. নিয়ন্ত্রন যে কোন অংশে পরিবর্তন/ চূড়ান্তরূপে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান/ বাতিলেন ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে।
৩৩. জরুরি পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার সময়সীমা পরিবর্তিত হতে পারে।
৩৪. সেনা ও বিমান বাহিনী হতে ছাড়পত্র (NOC) গ্রহণকৃত প্রার্থীগণ মূল ছাড়পত্রসহ আবেদনপত্র (Online/Manually) জমাকৃত আবেদন ফরমসহ নৌবাহিনী চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও চূড়ান্ত নির্বাচন পর্ষদে উপযুক্ততা সাপেক্ষে নৌবাহিনীতে যোগদানে সুযোগ রয়েছে।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুনঃ ফোন : (০২) ৯৮৩৬১৪১-৯ বর্ধিত ২২১৬
হেল্প লাইন : ০১৬১৩৪৬২২১৫ (০৮০০-১৬০০ ঘটিকা), ০১৭৬৯৭০২২১৫ (১৬০০-২০০০ ঘটিকা)






