বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজে শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
অ্যাডমিন সুপারভাইজার (পদ সংখ্যা: ০২টি – বাংলা ভার্সন ০১, ইংরেজি ভার্সন ০১)
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ১৪তম গ্রেড (২৩০০০-৫৪৯৩০ টাকা)।
যোগ্যতা: ক. ব্যাচেলর ডিগ্রি/ এইচএসসি পাস। খ. বাংলাদেশ সেনাবাহিনী হতে স্বাভাবিক নিয়মে অবসর প্রাপ্ত এনসিও’দের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। গ প্রশাসনিক কাজের জন্য কমপক্ষে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সিকিউরিটি সুপারভাইজার (পদ সংখ্যা: ০১টি)
তন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ১৪তম গ্রেড (২৩০০০-৫৪৯৩০ টাকা)।
যোগ্যতা: ক. এইচএসসি পাস। খ. বাংলাদেশ সেনাবাহিনী হতে স্বাভাবিক নিয়মে অবসর প্রাপ্ত এনসিও’দের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। গ. সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কমপক্ষে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১. ৩০ নভেম্বর ২০২৬ তারিখে সকল পদের জন্য বয়স অনূর্ধ্ব ৩৫ বছর (সেনাবাহিনী হতে অবসর প্রাপ্তদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য) হতে হবে।
২. প্রার্থীদের আবেদনপত্রসহ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফোটোকপি, পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃক চেয়ারম্যানের সনদ, জাতীয় পরিচয়পত্রের ফোটোকপিসহ অধ্যক্ষ ও সদস্য সচিব, ‘সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ’ বরাবর আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সরাসরি/ ডাকযোগে পৌঁছাতে হবে।
৩. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। বাছাইকৃত প্রার্থীদের এসএমএসের মাধ্যমে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার সময়সূচী জানিয়ে দেওয়া হবে। কর্তৃপক্ষ যে কোন আবেদন গ্রহণ বা বিবেচনা না করার অধিকার সংরক্ষণ করেন।
৪. সকল পদের প্রার্থীদের ‘মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ’ এর অনুকূলে প্রার্থীদের অফেরতযোগ্য ৩০০/- (তিনশত টাকা মাত্র) এর ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
৫. লিখিত/ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। ‘সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ’ এর ওয়েবসাইটে বিস্তারিত দেখুন।