Category: শিক্ষাঙ্গন

  • এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২২ হাজার, বহিষ্কার ৪২ শিক্ষার্থী-শিক্ষক

    এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২২ হাজার, বহিষ্কার ৪২ শিক্ষার্থী-শিক্ষক

    ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ২২ হাজার ৩৯১ (২২,৩৯১) জন পরীক্ষার্থী। পরীক্ষার সময় নিয়মভঙ্গের দায়ে ৪১ শিক্ষার্থী ও ১ শিক্ষকসহ মোট ৪২ জনকে বহিষ্কার করা হয়েছে।

    রোববার (২৯ জুন) সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    শিক্ষা বোর্ডগুলোর পাঠানো পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

    আজ সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৫১ হাজার। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১০ লাখ ৯৭ হাজার ৮৭৫ (১,০৯৭,৮৭৫) জন। অর্থাৎ, অনুপস্থিতির হার প্রায় ২ শতাংশের কাছাকাছি। সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে ঢাকা বোর্ডে। সেখানে উপস্থিতির হার বেশ ভালো হলেও অনুপস্থিত ছিল ৩,৬৫৫ জন এবং বহিষ্কৃত হয়েছে ৮ জন।

    কুমিল্লা বোর্ডে অনুপস্থিতির হার তুলনামূলকভাবে বেশি ছিল—২ দশমিক ৯৯ শতাংশ। এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ৮৬ হাজার ৯৮৯ জন, যার মধ্যে ২,৬৮২ জন অনুপস্থিত ছিল এবং ২ জনকে বহিষ্কার করা হয়। দিনাজপুর, রাজশাহী, সিলেট ও কুমিল্লা বোর্ডেও অনুপস্থিতির সংখ্যা ছিল তুলনামূলকভাবে বেশি। তবে চট্টগ্রাম ও যশোর বোর্ডে অনুপস্থিতির হার কিছুটা কম ছিল। এছাড়া ময়মনসিংহ বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে ৩ শিক্ষার্থীর সঙ্গে একজন শিক্ষককেও বহিষ্কার করা হয়েছে।

    অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথম পত্রের (সাধারণ ও বিজ্ঞান শাখা) পরীক্ষা হয়। এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ৭৮৩ জন। অংশগ্রহণ করেন ৭৯ হাজার ২৯২ জন এবং অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৯১ জন। এখানে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৮ হাজার ৫২ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ২ হাজার ২ জন, এবং বহিষ্কৃত হয়েছেন ৮ জন শিক্ষার্থী।

    শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, দেশের বাইরে ঢাকা বোর্ডের অধীনে ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

    এর আগে, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। প্রথম দিন অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী। আর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয় ৪৩ জনকে।

    প্রসঙ্গত, এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

  • সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা

    সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা

    পরবর্তী পরীক্ষার দিন থেকে ঢাকার এইচএসসি পরীক্ষার্থীরা সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

    শনিবার (২৮ জুন) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্র এলাকার যানজট ও জনদুর্ভোগ লাঘবে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার পর থেকেই কেন্দ্রে ঢোকার সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হচ্ছে। তবে পরীক্ষাকক্ষে প্রবেশ ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য পূর্বনির্ধারিত নিয়মাবলি বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    নির্দেশনাটি ঢাকা বোর্ডের আওতাধীন সব কেন্দ্রের জন্য প্রযোজ্য। এ সংক্রান্ত চিঠির অনুলিপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের সংশ্লিষ্ট শাখাসমূহে পাঠানো হয়েছে।

    প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় সেদিন অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন। এ ছাড়া শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৩ জন শিক্ষার্থী।

    বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট।

  • শিক্ষা মানুষকে সমাজ ও রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে : গণশিক্ষা উপদেষ্টা

    শিক্ষা মানুষকে সমাজ ও রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে : গণশিক্ষা উপদেষ্টা

    প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষা মানুষকে সমাজ ও রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে।

    শুক্রবার (২৮ জুন) ঢাকার একটি হোটেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত ‘স্কিল ফোকাস লিটারেচি ফর আউট অব স্কুল এডোলেসেন্টস’ (স্কিলফো) পাইলট প্রজেক্টের জাতীয় পর্যায়ের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার দু’টি গুরুত্বপূর্ণ দিক রয়েছে- একটি হচ্ছে- শিক্ষা ব্যক্তির মধ্যে যে সম্ভাবনা রয়েছে তার বিকাশ সাধন করে। অন্যটি হচ্ছে- শিক্ষা মানুষকে তার সমাজের বা রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সামগ্রিক পরিকল্পনাতে এ দু’টি দিকের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। স্কিলফো’ প্রজেক্টটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। এ সফলতাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। বরং এর সুফল সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. কে. এম. কবিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী।

  • ইসলা‌মী বিশ্ববিদ্যালয়ের বাসচাপায় পুলিশ সদস্য নিহত

    ইসলা‌মী বিশ্ববিদ্যালয়ের বাসচাপায় পুলিশ সদস্য নিহত

    কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। হা‌ফিজুর রহমান (৩০) নামের ওই পুলিশ সদস্য কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

    শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাদা‌লিয়া এলাকায় হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

    নিহত হাফিজুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের বাসিন্দা। সাত মাস আগে বিয়ের করেছেন তিনি।

    চৌড়হাস হাইওয়ে থানার উপপ‌রিদর্শক (এসআই) না‌জির আহমেদ বলেন, সকালে থানার সামনের মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল হা‌ফিজ। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসটি এক‌টি ট্রাক‌‌কে ওভার‌টেক কর‌তে গেলে রাস্তার পাশে থাকা পুলিশ কনস্টেবল হা‌ফিজ‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    নিহত পুলিশ সদস্যের দ্বিতীয় স্ত্রী হা‌বিবা খাতুন জানান, সাত মাস আগে তারা বি‌য়ে করেছেন। আগের পক্ষে তার এক‌টি কন্যা সন্তান রয়েছে।

    কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, বাস‌টি জব্দ ক‌রে থানায় নেওয়া হ‌য়ে‌ছে। চালক ও সহ‌যোগী পলাতক। প্রয়োজনীয় কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হবে।

  • চবিতে গাঁজা সেবনরত অবস্থায় ৩ নারী শিক্ষার্থীসহ আটক ৯

    চবিতে গাঁজা সেবনরত অবস্থায় ৩ নারী শিক্ষার্থীসহ আটক ৯

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাঁজা সেবনরত অবস্থায় তিন ছাত্রীসহ নয় শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। আটকের পর মুচলেকা নিয়ে কাউন্সিলিংয়ের জন্য শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের সভাপতির কাছে হস্তান্তর করা হয়।

    বৃহস্পতিবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক নাজমুল হোসাইন। তিনি বলেন,বর্তমান প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তারই প্রেক্ষিতে আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি । গতকালের পরপর দুটি অভিযানে অভিযানে আমরা ৯ জন শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করি। আটক করার পর তাদের নাম পরিচয় আমরা সংগ্রহ করি যাতে পরবর্তীতে তারা এই ধরনের কর্মকাণ্ড আর করতে না পারে।

    প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ জুন) রাত ৮টায় প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ক্যান্টিন এবং কলা ঝুপড়ির একটি স্থান থেকে কয়েকটি অভিযানে শিক্ষার্থীদের আটক করা হয়। দুটি অভিযানে মোট নয় জন শিক্ষার্থীকে আটক করা হয়। এর মধ্যে ছিলেন তিনজন নারী শিক্ষার্থী ও বাকি ছয় জন ছাত্র এবং একজন পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

    শিক্ষার্থীদের নাম পরিচয় জানতে চাইলে সহকারী প্রক্টর অধ্যাপক নাজমুল হোসাইন বলেন, আমরা আপাতত তাদের নাম পরিচয় প্রকাশ করতে চাচ্ছিনা। তারা মাদক থেকে সরে আসতে আমাদের কাছে মুচলেকা দিয়েছে। আমরা প্রথম পর্যায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কাউন্সিলিংয়ের ব্যবস্থা গ্রহণ করছি।

  • বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি শুরু ২৮ জুন

    বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি শুরু ২৮ জুন

    ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে অনলাইনে প্রাপ্ত আবেদন এবং ঐচ্ছিক মাইগ্রেশন শেষে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বেসরকারি ডেন্টাল কলেজে উত্তীর্ণ শিক্ষার্থীদের স্ব-অর্থায়নে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে রবিবার (২৮ জুন)।

    বুধবার (২৫ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে প্রাপ্ত আবেদন এবং ঐচ্ছিক মাইগ্রেশন শেষে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ২৮ জুন থেকে ৭ জুলাই ২০২৫ পর্যন্ত। এ সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

  • জাল এডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে, শিক্ষার্থীর ১ বছরের কারাদণ্ড

    জাল এডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে, শিক্ষার্থীর ১ বছরের কারাদণ্ড

    এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই সিলেট সরকারি কলেজ কেন্দ্র থেকে জাল এডমিট কার্ডসহ এক ছাত্রীকে আটক করে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পরীক্ষায় বসার আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় বিষয়টি ধরা পরলে কলেজ কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানালে তারা এসে ছাত্রীকে পরীক্ষায় প্রতারণার দায়ে এক বছরের কারাদণ্ড দেন। এদিকে, সাজা শুনার পর শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে বর্তমানে তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

    জানা যায়, মোছা. তাহমিনা আক্তার মদন মোহন কলেজের শিক্ষার্থী। কিন্তু একই রোল নম্বর ও তথ্য-সম্বলিত এডমিট কার্ড নিয়ে আরেকজন ছাত্রী, ফয়জিয়া আক্তারও পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি লক্ষ্য করে। যাচাই-বাছাই শেষে প্রকৃত পরীক্ষার্থী হিসেবে ফয়জিয়াকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। আর ভুয়া এডমিট কার্ডসহ তাহমিনাকে আটক করা হয়।

    জিজ্ঞাসাবাদে তাহমিনা জানান, সময়মতো ফি না জমা দেওয়ায় তাঁর দুলাভাই এক দালালের মাধ্যমে টাকা পরিশোধ করেন এবং সেখান থেকেই জাল এডমিট কার্ড সংগ্রহ করেন।

    তাহমিনার দাবি, সে কিছুই জানতো না, সব করেছে তার দুলাভাই। এখন উনি হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

    সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন বলেন, ‘একই রোল নম্বরে দুইজন শিক্ষার্থী হওয়ায় আমরা তদন্ত করে একজন শিক্ষার্থীকে ভূয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দেয়ায় আমরা আটক করি। যতটুকু সে আমাদের বলেছে সময়তো ফি না দেয়ায় তার দুলাভাই দালালের মাধ‍্যমে ভূয়া প্রবেশপত্র সংগ্রহ করে তাকে দেয়। পরে আমি শুনেছি এখানে ম্যাজিস্ট্রেট এসেছেন এবং ওই শিক্ষার্থীকে সাজা দিয়েছেন।

    ঘটনার সত‍্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সাইফুল ইসলাম সিলেট ভয়েসকে বলেন, ‘পুলিশি আটক করা হয়নি, তবে পরীক্ষায় অসৎ উপায় অবল্বনের জন‍্য ম্যাজিস্ট্রেট শিক্ষার্থীকে এক বছরেরর সাজা দিয়েছেন, তবে সাজা শুনার পর শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে এখন সে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।’

    সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির বলেন, ‘জাল প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দিতে আসায় শিক্ষার্থীর অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

  • এইচএসসির শুরুর দিনেই অনুপস্থিত ২০ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৪৩

    এইচএসসির শুরুর দিনেই অনুপস্থিত ২০ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৪৩

    এইচএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ পরীক্ষার্থী এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪৩ পরীক্ষার্থীকে। এদের মধ্যে ৬ জন এইচএসসির, ২৪ জন আলিমের এবং ১৩ জন কারিগরির ।

    বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

    জানা গেছে, বৃহস্পতিবার এইচএসসির নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৩২ হাজার ৭৯০ জন। ১ হাজার ৬০০ টি কেন্দ্রে অনুষ্ঠিত এদিনের পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৫১৩ জন। এদিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ৫৬ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত জনের সকলেই কুমিল্লা বোর্ডের।

    এইচএসসির ১ম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩২৬ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২৩০ , রাজশাহী বোর্ডে ১ হাজার ৮৬৭, বরিশাল বোর্ডে ১ হাজার ২৯, সিলেট বোর্ডে ৮২৪, দিনাজপুর বোর্ডে ১ হাজার ২৯১ , কুমিল্লা বোর্ডে ২ হাজার ৪২৮, ময়মনসিংহ বোর্ডে ৮৮০ ও যশোর বোর্ডে ১ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী।

    মাদরাসা বোর্ডে আলিমের ১ম দিনে সারা দেশের টি কেন্দ্রে কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৪৫৯টি কেন্দ্রে ৮৪ হাজার ৩১৭ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ১২১ জন এবং অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৯৬ জন। অনুপস্থিতির হার ৪ দশমিক ৯৮ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে এ দিনের বিএম ও বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্সের দ্বাদশ শ্রেণীর বাংলা-২, একাদশ শ্রেনীর বাংলা-১ পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ৭৩৩টি কেন্দ্রে ৯৮ হাজার ৯২৪ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯৭ হাজার ৮৭৪ জন এবং অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫০ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ০৬ শতাংশ।

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩৩.২৮ শতাংশ শিক্ষার্থী

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩৩.২৮ শতাংশ শিক্ষার্থী

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ ভর্তি পরীক্ষায় ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের ওপরে নম্বর পেয়েছেন।

    বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ ফলাফল ঘোষণা করেন।

    গত ৩১ মে দেশের প্রায় ৩০০টি কেন্দ্রে প্রায় এক যুগ পরে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে শতকরা ৩৩ দশমিক ২৮ ভাগ শিক্ষার্থী ৫০ শতাংশের ওপরে নম্বর পেয়েছেন।

    উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৯ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে।

    ফলাফল ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মো. এ টি এম জাফরুল আযম, ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও কর্মকর্তারা

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (অনার্স) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টায় প্রকাশিত হবে।

    বুধবার (২৫ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল ২৬ জুন দুপুর ১২টায় প্রকাশ করা হবে। এই উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে একটি জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

    জানা গেছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হতো। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে।

    আট বছর পর এবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নেওয়ায় হয় এমসিকিউ (বহুনির্বাচনি) পদ্ধতিতে। ১০০ নম্বরের প্রশ্নপত্রের জন্য সময় ছিল ১ ঘণ্টা। এবার পাস নম্বর ৩৫। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে ১ নম্বর পাবেন পরীক্ষার্থী। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।

    এমসিকিউ অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ (চতুর্থ বিষয়সহ) ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।

    ফল দেখবেন যেভাবে

    ‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে জানা যাবে।

    মোবাইলে ফল দেখবেন যেভাবে- ফল জানতে nuathnroll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফল জানা যাবে।

    ‎ওয়েবসাইটে দেখবেন যেভাবে- ভর্তিবিষয়ক ওয়েবসাইট https://admission.nu.edu.bd/ এর মাধ্যমে ফলাফল দেখা যাবে।

    ‎ফলাফল দেখার ধাপগুলো- প্রথমে https://admission.nu.edu.bd/ ওয়েবসাইটে যেতে হবে। পরে সাইন ইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর লগইন করার পর, ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করতে হবে এবং ফলাফল দেখা যাবে। এ ছাড়াও, ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

    ‎উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) কোর্স রয়েছে দেশের ৮৮১টি কলেজে। এরমধ্যে সরকারি কলেজ ২৬৪টি এবং বেসরকারি ৬১৭টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন চার লাখ ৩৬ হাজার ২৮৫টি।

    ‎২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিগ্রিতে (পাস কোর্স) প্রথমার্ধে ভর্তিযোগ্য আসন ছিল ৪ লাখ ২১ হাজার ৯৯০টি। দেশের এক হাজার ৯৬৯টি কলেজে ডিগ্রি কোর্সে পড়ানো হয়। প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ আটটি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা তিনটি, আদিবাসী একটি, প্রতিবন্ধী একটি, পোষ্য কোটা তিনটি।