শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

নটর ডেম কলেজে পাসের হার ৯৮.৮৩, ২২২৯ শিক্ষার্থীর জিপিএ-৫

Advertisement

চলতি বছর দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান রাজধানীর নটর ডেম কলেজে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ৩ হাজার ২৭২ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩ হাজার ২৫৬ জন। পাস করেছেন ৩ হাজার ২১৮ জন। কলেজটিতে এবার পাসের হার ৯৮ দশমিক ৮৩। তাদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ২ হাজার ২২৯ জন। ৫৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। বিগত বছর জিপিএ-৫ পেয়েছিলেন দুই হাজার ৯০১ জন এবং পাশের হার ছিল ৯৯.৮৮ ।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ২ হাজার ৯৭ জন শিক্ষার্থী এবং অকৃতকার্য হয়েছেন ২৫ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন। বাণিজ্য বিভাগে পাশ করেছেন ৭৪১ জন এবং অকৃতকার্য হয়েছেন ৭ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন। মানবিক বিভাগ থেকে পাশ করেছেন ৩৮০ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৯ জন। অকৃতকার্য হয়েছেন ২২ জন শিক্ষার্থী।

যেভাবে জানবেন এইচএসসির ফল: সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইট দুটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এদিকে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও এ-সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএসের ফরম্যাট হলো– HSC লিখে একটি স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস, রোল নম্বর, একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে ‘HSC Dha 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এর আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার ২০২৬ সালে নতুন নম্বর ১৬১৪০-এ এসএমএস পাঠাতে হবে শিক্ষার্থীদের।

এ বিভাগের আরও সংবাদ