শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

মতিঝিল আইডিয়ালে পাশের হার ৯৮.২১, জিপিএ-৫ পেয়েছে ৩৮৭ জন

Advertisement

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ বছর এইচএসসি পরীক্ষার পাসের হার ৯৮.২১ শতাংশ। চলতি বছর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮০৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, এর মধ্যে অ্যাপিয়ার্ড ছিল ১৭৯১ জন। এ বছর পাসের সংখ্যা ১৭৫৯ জন। এর মধ্যে মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮৭ জন। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এই তথ্য পাওয়া যায়।

নিজেদের ফলে সন্তুষ্টি প্রকাশ করে মতিঝিল আইডিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ বলেন, সারাদেশে পাসের হার ৫২ শতাংশের কিছু বেশি হলেও আমাদের প্রতিষ্ঠানে পাসের হার ৯৮ দশমিক ২১ শতাংশ। এ ফলাফলে আমরা সন্তুষ্ট। একদিন ক্লাস এবং পরের দিন মডেল টেস্ট নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার বিষয়ে শিক্ষকদের নিয়মিত নির্দেশনা দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে, এবারের প্রশ্নপত্র, বিশেষ করে বিজ্ঞানের পদার্থবিজ্ঞান, বাংলা ও ইংরেজির প্রশ্ন কিছুটা এলোমেলো ছিল। বিজ্ঞানের ফল খারাপ হওয়ার পেছনে শিক্ষাগত ভিত্তি, পর্যাপ্ত সময় ও শ্রম, প্রশিক্ষিত শিক্ষক এবং নিয়মিত তদারকির অভাব রয়েছে।

প্রতিষ্ঠানটির মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখা এবং বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে এবার মোট ২ হাজার ৭৮২ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৭৭৮ জন। অনুপস্থিত ছিল চারজন। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ২ হাজার ৫৪১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২৪১ জন।

যেভাবে জানবেন এইচএসসির ফল: সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইট দুটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এদিকে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও এ-সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএসের ফরম্যাট হলো– HSC লিখে একটি স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস, রোল নম্বর, একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে ‘HSC Dha 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এর আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার ২০২৬ সালে নতুন নম্বর ১৬১৪০-এ এসএমএস পাঠাতে হবে শিক্ষার্থীদের।

এ বিভাগের আরও সংবাদ