Category: শিক্ষাঙ্গন

  • ঢাবিতে ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবার

    ঢাবিতে ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবার

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির ডিনস্ কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

    সোমবার (২৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হবে। পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন।

  • সাম্য হত্যার তদন্ত প্রতিবেদন জমা দিল ঢাবির তদন্ত কমিটি

    সাম্য হত্যার তদন্ত প্রতিবেদন জমা দিল ঢাবির তদন্ত কমিটি

    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য’র মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন পেশ করা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদনে হত্যার নেপথ্যে কী উঠে এসেছে তা জানা সম্ভব হয়নি।

    সোমবার (২৬ মে) সকালে উপাচার্য ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে এই তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন
    তদন্ত কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

    এ সময় অন্যান্যের মধ্যে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং কমিটির সদস্য-সচিব সহকারী প্রক্টর শারমীন কবির উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্টরা জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

    উল্লেখ্য, গত ১৩ মে দিবাগত রাতে দুর্বৃত্তদের আক্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন। এই ঘটনা তদন্তে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে ৭-সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। পরে ব্যারিস্টার নুরুল আজিমকে কমিটিতে কো-অপট করা হয়।

    কমিটির অন্য সদস্যরা হলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

    সহকারী প্রক্টর শারমীন কবির কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) সাচিবিক দায়িত্ব পালন করেন।

  • ঢাবিতে গাঁজা প্রস্তুতকালে তরুণীসহ আটক ৪

    ঢাবিতে গাঁজা প্রস্তুতকালে তরুণীসহ আটক ৪

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সামনে বহিরাগত গাঁজা প্রস্তুত করা অবস্থারায় এক তরুণীসহ চার জনকে আটক করে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

    রোববার (২৫ মে ) রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন ঢাবি শিক্ষার্থী তাদের আটক করেন।

    পরবর্তীতে প্রক্টরিয়াল টিমের সাহায্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। প্রাথমিকভাবে তাদের নাম সংগ্রহ করা না গেলেও তাদের প্রত্যেকের বাসা মোহাম্মদপুর বলে জানা যায়।

    প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আব্দুল র‌উফ খন্দকার বলেন, আমি আমার এক জুনিয়র নিয়ে সিনেট ভবনের সামনে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় আমরা দূর থেকে দেখি তিনজন ছেলে ও একজন তরুণী গাঁজা খাওয়া জন্য প্রস্তুত করছিল। আমরা এগিয়ে গিয়ে তাদের পরিচয় জানতে চাইলে জানতে পারি তারা সবাই বহিরাগত। পরবর্তীতে আমরা প্রক্টরিয়াল টিমকে ফোন করলে প্রক্টরিয়াল টিম তাদের শাহবাগ থানায় নিয়ে যায়।

    শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, চারজনকে থানায় আনা হয়েছে। তাদের মধ্যে একজন মেয়ে। তাদের কাছে গাঁজা পাওয়া যায়নি। তবে গাঁজা খেতে এসেছিল। আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছি। বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

  • বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ইফা শিক্ষকদের মানববন্ধন

    বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ইফা শিক্ষকদের মানববন্ধন

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা পরিচালনা ও শিক্ষা কার্যক্রম সুসংহতকরণ শীর্ষক প্রকল্পের ২য় পর্যায়ে শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ৫ মাস যাবত বেতন-ভাতাহীন মানবেতর জীবন-যাপন করছেন। রবিবার (২৫ মে) প্রকল্পের শিক্ষক কর্মচারীরা ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৩ দফা দাবিতে দাবিতে মানববন্ধন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে দাবি আদায়ে ইসলামিক ফাউন্ডেশনের ডিজির মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করা হয়।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা পরিচালনা ও শিক্ষা কার্যক্রম সুসংহতকরণ শীর্ষক প্রকল্পটি ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়ন করে আসছে। প্রকল্পটি ২০২০ সাল থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে গত ৩১ ডিসেম্বর ২০২৪ সালে ১ম পর্যায় সফলভাবে সমাপ্ত হয়েছে। এরপর চলতি বছরের ১ জানিুয়ারি থেকে প্রকল্পের শিক্ষা কার্যক্রম চালু করার লক্ষ্যে সরকারি অর্থায়নে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই ও শিক্ষা সহায়ক উপকরণ মুদ্রণ ও সরবরাহ করা হয় এবং কর্তৃপক্ষের নির্দেশনায় আলোকে ৪র্থ শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

    মানববন্ধনে শিক্ষকরা দাবি করেন, বিভিন্ন সময় অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বশীল, মন্ত্রণালয় ও ইফার কর্মকর্তাগণ প্রকল্পের বিদ্যমান জনবলকে রাজস্বখাতে স্থানান্তরের আশ্বাস দেন। কিন্তু সেই আশ্বাসের কোন অগ্রগতি নেই। অপরদিকে শিক্ষা কার্যক্রম ৪র্থ শ্রেণী থেকে ২ শ্রেণীতে নামানোর চেষ্টা করা হচ্ছে। এতে শিক্ষকদের মাঝে হতাশা বিরাজ করছে। গত ঈদুল ফিতরেও প্রকল্পের শিক্ষক, কর্মচারীরা বেতন-ভাতা পাননি। বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে সবাই মানবেতর জীবনযাপন করছেন। পবিত্র ঈদুল আজহার পূর্বে বেতন-ভাতা প্রদান করা না হলে সারাদেশে সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে।

    স্মারকলিপিতে জানুয়ারি-২০২৫ সালে জানুয়ারি হতে প্রকল্প অনুমোদন এবং ঈদুল আজহার পূর্বেই বকেয়া বেতন ভাতা পরিশোধ; প্রকল্পের কার্যক্রম প্রাক প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণী পর্যন্ত উন্নিত করা; প্রকল্পে বিদ্যমান জনবলকে স্কেলভূক্ত করে সরকারি প্রাইমারি স্কুলের মতো সম্মানী-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানানো হয়।

  • একনেকের অনুমোদন পেলেই ঢাবি পাবে আরও ৯টি হল: ভিসি

    একনেকের অনুমোদন পেলেই ঢাবি পাবে আরও ৯টি হল: ভিসি

    একনেকর অনুমোদন পেলেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আরও ৯টি হল পাবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, শিক্ষার্থীরা একটি হল কবি কাজী নজরুল ইসলামের নামে করার প্রস্তাব দিয়েছে। বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি। একনেক থেকে এটি পাশ হয়ে এলেই আমরা ৯টি হল তৈরির সুযোগ পাবো। নতুন যে হলগুলো নির্মাণ হবে তার মধ্যে একটি হলের নাম কবির নামে রাখা হবে।

    রবিবার (২৫ মে) কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা জানান।

    অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই মুহূর্তে কবি কাজী নজরুল ইসলামের শিক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ঐক্য ধরে রাখতে শিখিয়েছেন। নজরুলের শিক্ষা সার্বজনীন ও চিরন্তন।

    তিনি আরো বলেন বলেন, নজরুলকে বুঝতে এবং তাঁর সাহিত্যের গভীরতা অনুধাবন করতে হলে একজন সত্যিকারের মানুষ হতে হবে। জাতীয় কবিকে তিনি সাম্যের কবি, বিদ্রোহের কবি, প্রেমের কবি, শান্তির কবি ও সব্যসাচী কবি হিসেবে অভিহিত করে বলেন, ব্যক্তি জীবনেও তিনি বহুমাত্রিক গুণের অধিকারী ছিলেন। তাঁর এই বহুমাত্রিকতা যুগে যুগে আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি আরও বলেন, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশকিছু হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। জাতীয় কবির অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর নামে একটি হলের নামকরণের বিষয়টি আমরা আন্তরিকভাবে বিবেচনায় রেখেছি।

  • নিয়োগের ৩ সপ্তাহের মাথায় কুয়েটে অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ

    নিয়োগের ৩ সপ্তাহের মাথায় কুয়েটে অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ

    নিয়োগের তিন সপ্তাহের মাথায় পদত্যাগ করলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক মো. হযরত আলী। বর্তমানে শিক্ষকদের আন্দোলনে অচলাবস্থার মধ্যে বুধবার (২১ মে) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, তিনি এমনটাই জেনেছেন।

    গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেয় সরকার। এরপর ১ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক মো. হযরত আলীকে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

    ওই সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচারিক প্রক্রিয়া বিলম্বিত করার অভিযোগে শিক্ষকেরা আন্দোলন করছেন। কর্মবিরতির পর এখন প্রশাসনিক কার্যক্রম থেকেও বিরত থাকার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। এসব কারণে তিন মাস ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ আছে প্রকৌশল শিক্ষার এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। এই বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী প্রায় সাড়ে ৭ হাজার।

    কুয়েটে তিন মাস আগের সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচারিকপ্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এর আগে গত সোমবার প্রশাসনিক ভবনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শিক্ষকেরা। গত রোববার শিক্ষক সমিতি সব ধরনের প্রশাসনিক কাজ থেকে বিরত থাকার ঘোষণা দেয়। ৪ মে থেকে শিক্ষকেরা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করা থেকেও বিরত রয়েছেন। শিক্ষকদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উদাসীনতার কারণেই ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা যাচ্ছে না এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না।

    বিশ্ববিদ্যালয়ের সূত্রগুলো জানিয়েছে, গত ৫ মে শিক্ষক সমিতির সাধারণ সভায় গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সাত কর্মদিবসের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ৬ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শিক্ষক সমিতির দাবির সঙ্গে সংগতি রেখে প্রশাসন কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানো হয়।

    ১৮ ফেব্রুয়ারি কুয়েটে রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক মানুষ আহত হন। সংঘর্ষকে কেন্দ্র করে শিক্ষার্থীরা শুরুতে পাঁচ দফা দাবিতে আন্দোলন করলেও পরে তা উপাচার্যের পদত্যাগের দাবিতে পরিণত করেন। তাঁদের আন্দোলনের মুখে সরকার উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এর কয়েকদিন পরে কুয়েটে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে অধ্যাপক মো. হযরত আলীকে নিয়োগ দেয় সরকার।

  • সেনাবাহিনী পরিচালিত স্কুল-কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

    সেনাবাহিনী পরিচালিত স্কুল-কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২২ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি গতকাল ২১ মে ও আজ ২২ মে অনুষ্ঠিত হয়েছে।

    সমন্বয় সভায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি ছিলেন। সভায় প্রধান অতিথি তার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহের অবদানকে আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান।

    সভায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতিনির্ধারণীসহ সার্বিক বিষয়সমূহ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন অর্জনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

    সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক, শিক্ষা পরিদপ্তর; মহাপরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণসহ অন্যান্য সামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

  • সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ১২৬ বিদেশি শিক্ষার্থী

    সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ১২৬ বিদেশি শিক্ষার্থী

    বাংলাদেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য ১২৬ জন বিদেশি শিক্ষার্থীকে কলেজ বরাদ্দ দেওয়া হয়েছে।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

    মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, সার্ক ও নন-সার্ক কোটায় দেশভিত্তিক মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে এই শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে।

    সার্ক কোটায় এমবিবিএসে ভর্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় ২২ জন, পাকিস্তানি ২১ জন, নেপালের ১৯ জন, ভুটান ২০ জন এবং শ্রীলঙ্কার ১২ জন শিক্ষার্থী রয়েছেন। আর বিডিএসে সার্ক কোটায় পাকিস্তান, নেপাল ও ভুটান থেকে ২ জন করে মোট ৬ জন ভর্তির সুযোগ পেলেন।

    এছাড়াও নন-সার্ক কোটায় এমবিবিএসে ভর্তির সুযোগ পেলেন ফিলিস্তিনের ১৫ জন, মালয়েশিয়ান ৭ জন, যুক্তরাষ্ট্রে ১ জন এবং কানাডার ১ জন। সেইসঙ্গে বিডিএসে নন-সার্ক কোটায় ভর্তির সুযোগ পেলেন মালয়েশিয়ার ২ জন শিক্ষার্থী। সব মিলিয়ে নন-সার্ক কোটায় ২৬ জন বিদেশি শিক্ষার্থী কলেজ বরাদ্দ পেয়েছেন।

    নোটিশে আরও বলা হয়েছে, আগামী ১৫ জুনের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের নিজ নিজ দেশের দূতাবাস বা মিশনের মাধ্যমে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

  • এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের মূল সনদ বিতরণ শুরু ২১ মে

    এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের মূল সনদ বিতরণ শুরু ২১ মে

    মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীন সব কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মূল সনদ বিতরণের সময় ও তারিখ ঘোষণা করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ কার্যক্রমের আদেশ জারি করেছেন।

    • সময়, তারিখ ও স্থান-
      ১. বিতরণের তারিখ: ২১ মে থেকে ২৯ মে ২০২৫ পর্যন্ত।
      ২. সময়: সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
      ৩. সনদ বিতরণের স্থান: ৪ নম্বর ভবনের ৫ম তলা (লিফটের ৫)।
    • বিভিন্ন জেলার বিতরণের তারিখ-
      ১. জেলা: টাঙ্গাইল, রাজবাড়ী—বিতরণের তারিখ: ২১ মে ২০২৫।
      ২. জেলা: ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর—বিতরণের তারিখ: ২২ মে ২০২৫।
      ৩. জেলা: গাজীপুর, গোপালগঞ্জ—বিতরণের তারিখ: ২৫ মে ২০২৫।
      ৪. জেলা: নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ—বিতরণের তারিখ: ২৬ মে ২০২৫।
      ৫. জেলা: মানিকগঞ্জ, নরসিংদী—বিতরণের তারিখ: ২৭ মে ২০২৫।
      ৬. জেলা: কিশোরগঞ্জ, ফরিদপুর—বিতরণের তারিখ: ২৮ মে ২০২৫।
      ৭. জেলা: ঢাকা মহানগর—বিতরণের তারিখ: ২৯ মে ২০২৫।

    দরকারি তথ্য-
    ১.নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মূল সনদ গ্রহণ করার জন্য গ্রুপ অনুসারে কতজন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন, তার বিবরণসহ নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে ‘প্রাধিকারপত্র’ দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ সনদ গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

    ২. ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের বা পাঠানো প্রতিনিধির—উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির/ গভর্নিং বডির সিদ্ধান্তের কপিসহ মূল সনদ গ্রহণের জন্য আবেদনের ওপর ম্যানেজিং কমিটির সভাপতি/ গভর্নিং বডির চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় মূল সনদ প্রদান করা সম্ভব হবে না।

    ৩. কোনো ছাত্রছাত্রী সাময়িক সনদ গ্রহণ করে থাকলে মূল সনদ প্রদানের সময় সাময়িক সনদ ফেরত নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।

  • সরকারি হলো আরো তিন মাধ্যমিক বিদ্যালয়

    সরকারি হলো আরো তিন মাধ্যমিক বিদ্যালয়

    দেশের বেসরকারি আরো তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

    সোমবার (১৯ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘প্রচলিত বিধি-বিধানের আলোকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।“

    সরকারি হওয়া স্কুল তিনিটি হলো- খুলনার খালিশপুর উপজেলাধীন প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়, একই জেলার ফুলতলা উপজেলাধীন আলীম ঈস্টার্ণ মাধ্যমিক বিদ্যালয় ও নরসিংদী জেলার সদর উপজেলাধীন ইউ. এম. সি. আদর্শ বিদ্যালয়।

    এই তিন বিদ্যালয়ষহ গত দুই মাসে ৮টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হল। এর আগে গত ৩০ এপ্রিল ঢাকার ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয়, মার্চ মাসে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।