Category: প্রধান সংবাদ

  • ছাত্রনেত্রীকে লাথি মারা সেই কর্মীকে বহিষ্কার করল জামায়াত

    ছাত্রনেত্রীকে লাথি মারা সেই কর্মীকে বহিষ্কার করল জামায়াত

    চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে ছাত্রনেত্রীকে লাথি মারায় আকাশ চৌধুরীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম মহানগর জামায়াত।

    অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার নিন্দা জানিয়ে শুক্রবার (৩০ মে) মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ২৮ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত দুটি সংগঠনের কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ও ঘৃণিত দৃশ্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যাখ্যার প্রয়োজন ছাড়াই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

    ‘সেদিন প্রেস ক্লাবে অনুষ্ঠিত দুটি সংগঠনের কর্মসূচি সম্পর্কে আমরা পূর্ব থেকে অবগত ছিলাম না। সুতরাং আমাদের কোনো স্তরের জনশক্তিকে সেখানে যাওয়ার নির্দেশ দেওয়ার প্রশ্নই ওঠে না। সেদিন সংঘটিত ঘটনার সঙ্গে জামায়াতের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। অতএব, এই ঘটনার কোনো দায়দায়িত্ব জামায়াত বহন করবে না। সেদিনের অনভিপ্রেত ঘটনার দায় কেবলমাত্র সেখানে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর বর্তায়।’

    চট্টগ্রাম মহানগর জামায়াত আরও জানায়, আকাশ চৌধুরী নামের সংগঠনের একজন কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেখানে উপস্থিত হয়ে যে কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে, তা চরমভাবে নিন্দনীয়। একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী দেশব্যাপী পরিচিত।

    ‘একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী নই। তাই কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির আলোকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং উপর্যুক্ত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।’

    উল্লেখ্য, অভিযুক্ত আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকার নেছার আহদের ছেলে। তিনি শিবিরের চট্টগ্রাম মহানগরের ওয়ার্ড পর্যায়ের নেতা।

  • আইইএলটিএস ছাড়াই ইতালিতে পড়াশোনার সুযোগ, বৃত্তিসহ আছে নানা সুযোগ

    আইইএলটিএস ছাড়াই ইতালিতে পড়াশোনার সুযোগ, বৃত্তিসহ আছে নানা সুযোগ

    ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয় নানা ধরনের বৃত্তি দেয়। ইউনিভার্সিটি অব বোলোগনাও বৃত্তি দিচ্ছে। ইউনিভার্সিটি অব বোলোগনা স্কলারশিপ ২০২৫-২৬-এর জন্য আবেদনের প্রক্রিয়া চলছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

    নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের বয়স ৩০ বছরের কম হতে হবে।

    সুযোগ-সুবিধা : ইতালির ইউনিভার্সিটি অব বোলোগনা স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি অর্থায়িত বৃত্তি। দেশটির পক্ষ থেকে এ বৃত্তির আওতায় স্নাতকে নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হয়। এ ছাড়া স্নাতকোত্তরেও বৃত্তিটি অর্থায়িত।

    অধ্যয়নের বিষয় : ইউনিভার্সিটি অব বোলোগনার অধীনে ২৬০টি ডিগ্রি প্রোগ্রাম চালু রয়েছে। এর মধ্যে ৪৮টি পিএইচডি প্রোগ্রাম, ৫৩টি বিশেষায়িত বিদ্যালয় প্রোগ্রাম ও ৮৬টি প্রথম ও দ্বিতীয় স্তরের পেশাদার মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে।

    আবেদনের যোগ্যতা : বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। প্রথম বা একক সাইকেল ডিগ্রি প্রোগ্রামের জন্য স্যাট পরীক্ষার সনদ, দ্বিতীয় সাইকেল ডিগ্রি প্রোগ্রামের জন্য জিআরই সনদ প্রয়োজন। তবে আইইএলটিএসের দরকার নেই।

    আবেদনের পদ্ধতি : আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত ও বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে। আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৫।

  • বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ

    বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর ফলে বিসিবির পরিচালক পদ হারালেন ফারুক আহমেদ। তার মানে তিনি বিসিবির সভাপতির চেয়ারে থাকার যোগ্যতাও হারালেন।

    জাতীয় ক্রীড়া পরিষদের এই প্রজ্ঞাপনের পর বিসিবি সভাপতির পদ শূন্য হয়ে গেলো।

    বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ০৮ জন পরিচালক (বর্তমানে সংখ্যাগরিষ্ঠ) অনাস্থা প্রস্তাব দাখিল করায় এবং বিপিএল সংক্রান্তে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে ফারুক আহমেদ এর অনুকূলে জাতীয় ক্রীড়া পরিষদের ইতঃপূর্বের মনোনয়ন বাতিল করা হলো।

    এর আগে গতকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পরিচালক পদ থেকে সরিয়ে দিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে চিঠি দিয়েছেন বিসিবির ৮ পরিচালক।

    সেই চিঠিতে স্বাক্ষর করেছেন- বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরি, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম এবং মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী। তবে স্বাক্ষর করেননি সাবেক অধিনায়ক আকরাম খান।

    উল্লেখ্য, গত বছরের আগস্টে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সরকারের বিভিন্ন মহলে পরিবর্তন হয়। তারই ধারাবাহিকতায় পরিবর্তন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও।

    আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

    জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবির পরিচালক হয়ে পরিচালকদের ভোটে প্রথমবারের মতো ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। কিন্তু বছর না ঘুরতেই তার পরিচালক পদ প্রত্যাহার করে নিল ক্রীড়া পরিষদ। আর তাই তিনি বিসিবির সভাপতি হিসেবে থাকার যোগ্যতা হারালেন।

  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

    প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

    তিন দফা দাবিতে সারদেশে সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি স্থগিত করা হয়েছে। দাবির বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষকরা। এর ফলে চারদিন পর শ্রেণিকক্ষে ফিরছেন তারা। আগামী রবিবার যথারীতি চলছে ক্লাস।

    আজ বৃহস্পতিবার (২৯ মে) সচিবালয়ে বিকেল ৩টা থেকে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে এ তথ্য জানানো হয়।

    এক বিজ্ঞপ্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক্য পরিষদ জানায়, আগামী ২৫ জুন পর্যন্ত এই কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় নিশ্চিত করা হবে। সেই পর্যন্ত সবাইকে কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠকে ৩ দফা দাবির প্রতিটি দফা নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয় তাদের অবস্থান তুলে ধরে চলমান কর্মসূচির বিষয়ে নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে কর্মবিরতির মত কর্মসূচিকে নিরুৎসাহিত করেন এবং শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যেতে অনুরোধ জানান। এর ফলে চলমান কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়নের প্রয়োজনে মন্ত্রণালয়ের প্রতি সহযোগী মনোভাব রেখে চলমান কর্মসূচি ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়।

    এর আগে তিন দফা দাবিতে ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত দিনে ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ মে থেকে আজ ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।

    প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি হলো-
    ১. কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
    ২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
    ৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।

  • ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু পহেলা জুন

    ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু পহেলা জুন

    চিকিৎসক নিয়োগে ৪৮ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম চূড়ান্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পরীক্ষার জন্য অনলাইন আবেদন এবং ফি জমাদান শুরু ০১ জুন সকাল ১০ টা থেকে আবেদন শেষ হবে ২৫ জুন সন্ধ্যা ৬টায়।

    বৃহস্পতিবার (২৯ মে) ৪৮ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।

    বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ৪৮তম বিসিএস সহকারী সার্জন পদে ২ হাজার ৭’শটি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩’শ টিসহ মোট ৩ হাজার স্বাস্থ্য ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।

    আরো জানা যায়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা ২০২৫ সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

  • পহেলা জুন প্রাথমিকের আরো পাঁচটি দৃষ্টিনন্দন ভবন উদ্বোধন

    পহেলা জুন প্রাথমিকের আরো পাঁচটি দৃষ্টিনন্দন ভবন উদ্বোধন

    শিশুর মানসিক বিকাশ ঘটানো, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঢাকা মহানগরীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন বহুতল নতুন ভবন নির্মিত হচ্ছে।

    আগামী পহেলা জুন রবিবার ঢাকার উত্তরাস্থ আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দৃষ্টিনন্দনভাবে নির্মিত পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করা হবে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার সেদিন আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন।

    ভবনগুলো হলো- উত্তরাস্থ ‘আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’; মিরপুর এক নম্বর সেকশনস্থ ‘ওয়াক আপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’; মিরপুর ১২ নম্বর সেকশনস্থ ‘খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’; উত্তরাস্থ ‘ডিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’ এবং গেন্ডারিয়াস্থ ধুপখোলা মাঠ সংলগ্ন ‘কোব্বাদ সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’।

    এ পাঁচটি ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২৪ কোটি ৯৬ লাখ আট হাজার টাকা। পাঁচটি ভবনের মধ্যে ছয়তলা ভিতবিশিষ্ট চারটি চারতলা ভবন এবং একটি তিনতলা ভবন। এগুলোতে শ্রেণীকক্ষ ও শিক্ষক কক্ষ মিলে ৭৫টি কক্ষ রয়েছে। ওয়াস ব্লক রয়েছে ৮৯টি। বিদ্যালয়গুলোর নতুন ভবনে ছাত্র-ছাত্রীর মোট ধারণ ক্ষমতা ২,৬৯৬ জন।

    এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা দৃষ্টিনন্দনভাবে নির্মিত প্রথম পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন।

    ভবনগুলো হলো-মিরপুর এক নম্বর সেকশনের মাজার রোড সংলগ্ন ‘লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’; মিরপুর সাত নম্বর সেকশনস্থ ‘আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’; ঢাকার বাড্ডাস্থ আলাতুনন্নেসা হাই স্কুল সংলগ্ন ‘ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’; ডেমরার কোনাপাড়া রোডস্থ ‘পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এবং গুলশানস্থ মাস্টারবাড়ী বাজার-আটিপাড়া রোড সংলগ্ন ‘মুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’।

    উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর “ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ” শীর্ষক প্রকল্প গ্রহণ করে।

    এ প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর ১২টি থানায় ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন পুনঃনির্মাণ, ১০টি মেরামত এবং ১৪টি নতুন বিদ্যালয় ভবন (উত্তরাতে তিনটি ও পূর্বাচলে ১১টি) স্থাপন করা হবে। প্রকল্পের মেয়াদ জানুয়ারি ২০২০ হতে জুন ২০২৭ পর্যন্ত। এ প্রকল্পের মোট বরাদ্দ ১,৩৭২ কোটি ৮২ লাখ ৫৩ হাজার টাকা।

    স্কুলগুলোর বাস্তবায়নকারী সংস্থা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এবং নির্মাণকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

  • ভুল স্বীকার করে রক্ষা পেলেন হান্নান মাসউদ

    ভুল স্বীকার করে রক্ষা পেলেন হান্নান মাসউদ

    রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে পুলিশের হাতে আটকে তিনজনকে থানা থেকে ছাড়িয়ে নেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদ। এ ঘটনায় এনসিপি মাসউদকে শোকজ করলে নিজের ভুলের স্বীকার করেছেন তিনি। ভুল স্বীকার করার পর হান্নান মাসউদকে করা কারণ দর্শানো নোটিশ (শোকজ) প্রত্যাহার করেছে এনসিপি।

    বৃহস্পতিবার (২৯ মে) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়েছিল। উল্লেখিত তিন কার্যদিবসের মধ্যে তিনি কারণ দর্শানো নোটিশের লিখিত ও মৌখিক জবাব ‘রাজনৈতিক পর্ষদ’ এর নিকট পেশ করেন। নোটিশে উল্লেখিত কর্মকাণ্ডে ভুল ছিল বলে তিনি স্বীকার করেন এবং আগামীতে এই ধরণের ভুলের পুনরাবৃত্তি হবে না মর্মে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

    এতে আরো বলা হয়েছে, থানায় আটককৃত ব্যক্তিদের কর্মকান্ডের সাথে ওনার সম্পৃক্ততা ছিলো না বলে প্রমাণসাপেক্ষে প্রতীয়মান হওয়ায় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ এতদ্বারা প্রত্যাহার করা হলো।

    রাজধানীর ধানমন্ডি এলাকায় গত ১৯ মে রাতে এক ব্যবসায়ীর নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার করতে ‘মব’ (বিশৃঙ্খলা) তৈরি করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কয়েকজন তরুণ। তবে পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেনি। তারা মব তৈরি করা তিন তরুণকে থানায় নিয়ে যায়। এই তিন তরুণকে থানা থেকে নিজের জিম্মায় ছাড়িয়ে নেন আবদুল হান্নান মাসউদ। এ ঘটনায় তীব্র সমালোচনা তৈরি হলে হান্নান মাসউদকে শোকজ করে এনসিপি।

  • ৪৮ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি শিগগির, চিকিৎসক পদ ৩ হাজার

    ৪৮ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি শিগগির, চিকিৎসক পদ ৩ হাজার

    চিকিৎসক নিয়োগে ৪৮ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম চূড়ান্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। শিগগির এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

    সূত্র বলছে, ৪৮ তম বিসিএসে শূন্য পদ রয়েছে ৩ হাজার। এর মধ্যে সহকারী সার্জনের শূন্য পদ ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০ টি।

    পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, আশা করছি, দুই/একদিনের মধ্যে ৪৮ তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে।

    এর আগে বিশেষ ৩৯ তম ও ৪২ তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।

    পিএসসি থেকে জানা যায়, আপাতত সিদ্ধান্ত হয়েছে চিকিৎসক নিয়োগে ৪৮ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর শিক্ষক নিয়োগে বিশেষ বিসিএসের সিদ্ধান্ত হলে তা হবে ৪৯ তম বিসিএস।

    এদিকে গত মঙ্গলবার রাতে বিশেষ বিসিএস পরীক্ষার মানবণ্টন ও সিলেবাসের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    প্রজ্ঞাপনের তথ্য বলছে, বিশেষ বিসিএসে পরীক্ষা হবে সর্বমোট ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। আর বাকি ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য।

    প্রজ্ঞাপনে বলা হয়, ২০০ নম্বর বণ্টন হবে—প্রার্থী যে বিষয়ের জন্য পরীক্ষা দেবেন, সেই বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা আর বাকি ১০০ নম্বর হবে সাধারণ বিষয়ে। সাধারণ বিষয়ে ১০০ নম্বর নম্বর বণ্টন হবে—বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর ও মানসিক দক্ষতায় ১০ নম্বর। এই পরীক্ষার জন্য সর্বমোট সময় থাকবে দুই ঘণ্টা।

    প্রজ্ঞাপনে আরও জানানো হয়, প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং  ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। আর মৌখিক পরীক্ষায় পাস করতে প্রার্থীকে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে।

  • চতুর্থদিনের মতো কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা

    চতুর্থদিনের মতো কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা

    তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তবে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন জেলার অধিকাংশ স্কুলে পাঠদান চলমান রেখেছেন।

    এদিকে, প্রাথমিক বিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহকারী শিক্ষকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করে তালিকা চাওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বৈঠক হতে পারে। সেখানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় চৌধুরী উপস্থিত থাকতে পারেন।
    বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামছুদ্দীন মাসুদ বলেন, এ বৈঠকের নির্দিষ্ট সময় ও স্থান এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি। আলোচনার মাধ্যমে চলমান অচলাবস্থা নিরসনের উদ্যোগ হিসেবে সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছেন শিক্ষক নেতারা।

    আজ বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা গেছে ঢিলেঢালা ভাব। শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। সহকারী শিক্ষকরা স্কুলে গেলেও পুরোপুরি হচ্ছে না শ্রেণি কার্যক্রম। অনেকে প্রতীকী কর্মবিরতি পালন করছেন। তবে, অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে আংশিক শ্রেণি কার্যক্রম চলছে।

    প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি হলো-
    ১. কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
    ২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
    ৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।

  • শেখ পরিবারের নামে থাকা ৬৮ কলেজের নাম পরিবর্তন

    শেখ পরিবারের নামে থাকা ৬৮ কলেজের নাম পরিবর্তন

    শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নামে থাকা সারাদেশের ৬৮টি কলেজের নাম পরিবর্তন করেছে সরকার।

    বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয় এসব নাম পরিবর্তন করে প্রজ্ঞান জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে,মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার নির্দেশনার আলোকে এসব নাম পরিবর্তন করা হলো।

    প্রজ্ঞাপনে দেখা যায়, এসব কলেজগুলোর অধিকাংশই শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা, শেখ হাসিনা, শেখ রাসেল, শেখ আবু নাসের, শেখ হেলালসহ তাদের পরিবারের সদস্যদের নামে নামকরণ করা।

    নাম পরিবর্তন হওয়া কলেজগুলোর তালিকা দেখতে ক্লিক করুন 

    জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ পরিবারের নামে থাকা শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যেই অনেক সরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়গুলোর নাম পরিবর্তন করা হয়েছে।