Thursday, June 11, 2026
spot_img

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে

৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। ভাইভা শেষে ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

মঙ্গলবার (৮ এপ্রিল) পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা ৪৪তম বলে বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরত্ব দিয়ে কাজ করছি। ৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। ভাইভা শেষে ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

এদিকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন একদল চাকরিপ্রার্থী। এ দাবি নিয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, যারা পড়াশোনা করছে তারা সবাই তৈরি। তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি তারা দুই সপ্তাহ পরীক্ষা পেছানোর জন্য বসে নেই। একই সিলেবাসে দুইটা পরীক্ষা। একটা সিলেবাস পড়েই পরীক্ষা দেওয়া যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষা পেছানোর দাবিটা মনে হয় না যৌক্তিক

এ বিভাগের আরও পড়ুন

spot_img

সর্বশেষ

spot_img