Thursday, June 11, 2026
spot_img

এনসিপিতে বড় রদবদল, বিলুপ্ত হচ্ছে মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র পদ

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ইসি কমিটির সভায় একাধিক গুরুত্বপূর্ণ পদ বিলুপ্ত করে নতুন আহ্বায়কভিত্তিক কমিটি গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে 

বৃহস্পতিবার (১৪ মে) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত এসেছে।

সূত্র জানায়, দীর্ঘ আলোচনা শেষে অধিকাংশ সদস্য বর্তমান সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, এনসিপির ‘মুখ্য সংগঠক’, ‘মুখ্য সমন্বয়ক’ ও ‘মুখপাত্র’ পদ বিলুপ্ত করার প্রস্তাব গৃহীত হয়েছে। একই সঙ্গে ‘মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল)’ এবং ‘মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল)’ পদও আর থাকছে না।

নতুন প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, পুরো কমিটি আহ্বায়ক কমিটি হিসেবে পরিচালিত হবে। এতে থাকবেন আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিবসহ আহ্বায়ক কমিটির সদস্যরা।

এছাড়া দেশের প্রতিটি বিভাগীয় শহরে একজন করে সাংগঠনিক সম্পাদক এবং দুজন সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

আজ (শুক্রবার) দলের সাধারণ সভায় এসব প্রস্তাব উত্থাপন করা হবে। সভায় অনুমোদন পেলে কয়েক দিনের মধ্যেই নতুন কাঠামো অনুযায়ী কমিটি গঠন করা হতে পারে। পরবর্তী জাতীয় সম্মেলন পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে বলেও জানা গেছে।

এ বিভাগের আরও পড়ুন

spot_img

সর্বশেষ

spot_img