বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
spot_img

ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ে ‘লাল তারকা’, পেছনের কারণ কী

মালিকানা বিরোধ, অনুমোদনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি এবং আইন অনুযায়ী স্থায়ী ক্যাম্পাস না থাকায় রাজধানীর গাবতলীর ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ওপর ‘লাল তারকা (***)’ চিহ্ন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি।

বৃহস্পতিবার (১৪ মে) কমিশনের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়ার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিশন সূত্রে জানা গেছে, কয়েকটি গুরুতর অনিয়মের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ড নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ বিষয়ে মামলা আদালতে বিচারাধীন। পাশাপাশি নির্ধারিত আসনসংখ্যার বাইরে শিক্ষার্থী ভর্তি করার অভিযোগও রয়েছে।

এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী নির্ধারিত সময় পার হলেও নিজস্ব স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলতে পারেনি প্রতিষ্ঠানটি। বর্তমানে সীমিত জায়গায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যা আইনের শর্ত পূরণ করছে না।

এ বিভাগের আরও পড়ুন

spot_img

সর্বশেষ

spot_img