৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া কোটাধারী প্রার্থীদের কোটার স্বপক্ষে সনদ/প্রত্যয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার (২৩ জুন) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তি এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের নির্ধারিত কোটার সপক্ষে আগামী ২৬ জুন সকাল ১০টার মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে ফরম পূরণ করতে হবে। লিংকটি হলো- (https://forms.gle/cBMPQKMM1F6x5ILE6)।
২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট পদসংখ্যা ১ হাজার ৭১০টি। এর মধ্যে ৭৭৬টি শিক্ষা ক্যাডার।
পিএসসির রোডম্যাপ অনুযায়ী আগামী ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।


