বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
spot_img

আইইএলটিএসে ৭ হলেই বিনামূল্যে পড়ার সুযোগ দিচ্ছে সিংহুয়া বিশ্ববিদ্যালয়

উচ্চশিক্ষার জন্য ইউরোপ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার পাশাপাশি এখন জাপান ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিও শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। এর কারণ হলো এসব দেশে উচ্চশিক্ষার জন্য নানা ধরনের সুযোগ তৈরি হচ্ছে। এমনই একটি দারুণ সুযোগ নিয়ে হাজির হয়েছে চীনের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ সিংহুয়া বিশ্ববিদ্যালয় (Tsinghua University)।

এই বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে এক বছরমেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে (Master’s Program) পড়াশোনার সুযোগ দিচ্ছে। বেইজিংয়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা পাবেন টিউশন ফি, বিমানে আসা-যাওয়ার খরচ, বই কেনার অর্থসহ আরও বেশ কিছু সুবিধা। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

চীনের বেইজিংয়ে ১৯১১ সালে যাত্রা শুরু হয় সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়টি একাডেমিক কারণে সুপরিচিত। ২০টি স্কুল ও ৫৭টি বিভাগের বিশ্ববিদ্যালয়টিতে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস, লিটারেটার, সোশ্যাল সায়েন্স ও মেডিসিনের জন্য বিশ্বের শিক্ষার্থীরা পড়তে আসেন।

আবেদনের যোগ্যতা— স্নাতক ডিগ্রি থাকতে হবে। ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর বয়স। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।

বৃত্তির সুযোগ-সুবিধা— শোয়ার্জম্যান স্কলার হওয়ার জন্য নির্বাচিত আবেদনকারীরা নানা সুবিধা পাবেন। এগুলো হলো- টিউশন ফি দেবে। বিমানে যাতায়াতের খরচ মিলবে। থাকা-খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি। বই কিনতে ভাতা দেবে। স্বাস্থ্য বিমা পাবেন প্রার্থী ও ভ্রমণ ভাতা প্রদান করবে।

ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার স্কোর আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে (টোয়েফেল আইবিটি স্কোর ১০০; আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭; কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিশিয়েন্সি (সি২) ন্যূনতম স্কোর ১৮৫ থাকতে হবে);

আবেদন যেভাবে : অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা। আবেদনের পদ্ধতিসহ যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনআবেদনের শেষ তারিখ : আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫।

এ বিভাগের আরও পড়ুন

spot_img

সর্বশেষ

spot_img