Thursday, June 11, 2026
spot_img

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বাঁচানো গেল না শিক্ষিকা মাহফুজাকেও

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ শিক্ষক মাহফুজা খাতুন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

চিকিৎসকরা জানান, তার শরীরের ২৫ শতাংশ বার্ন ইনজুরি ছিল। এ নিয়ে এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মৃত্যু ১৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মোট মৃত্যু ৩৫।

গত ২১ জুলাই দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫–এ। দগ্ধ অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিভাগের আরও পড়ুন

spot_img

সর্বশেষ

spot_img