গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
রবিবার (৪ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সারজিস আলম তার পোস্টে জানান, নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, হাসনাতের গাড়ীতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ীর গ্লাস ভেঙ্গে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুরের যুগ্ন আহবায়ক আকাশ ঘোষ বলেন, হাসনাত কোথায় গিয়েছিল বা কেন আসছিল এরকম কোনো তথ্য আমাদের কাছে ছিল না। হামলার পর আমাদের কাছে একটা কল আসছে তিনি হামলার শিকার হয়েছেন তখন আমরাও শুনেছি। এর আগে কিছুই জানি না। জানার পর আমাদের একটি টিম (ছাত্রদের) ঘটনাস্থলে গিয়েছে। তারা আসলে জনাতে পারব।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ঢাকার দিকে আসার সময় গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় পেছন থেকে ১০-১২টা মোটরসাইকেল এসে হাসনাতের ওপর হামলা করে। এতে তিনি আহত হন। এখন হাসনাত ঢাকায় ফিরছেন।


