বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে কাতার ইউনিভার্সিটি। ‘কাতার ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪’-এর আওতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
- পাওয়া যাবে যেসব সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি ছাড়ের পাশাপাশি স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা আবাসন সুবিধা, বার্ষিক ভাতা, বিমানে যাতায়াতের টিকিটও পাবেন বিশ্ববিদ্যালয়য়ের তরফ থেকে।
- আবেদনে লাগবে যেসব যোগ্যতা
আবেদনের জন্য সিজিপিএ ৪-এর মধ্যে ৩ আর আইএলটিএসে স্কোর ৬ থাকতে হবে অবশ্যই।
- লাগবে যেসব কাগজপত্র
স্কলারশিপের আবদনের জন্য পাসপোর্টের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কপি, একাডেমিক সব সনদ, দুটি রেফারেন্স লেটার, জীবনবৃত্তান্ত, আইএলটিএস স্কোরের সনদ, রিসার্চ প্রপোজাল এবং জিআরই/জিম্যাট স্কোরের সনদ/অন্যান্য কাগজপত্র (যদি থাকে) পাঠাতে হবে।
- আবেদনের প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৩৫০ কাতারি রিয়াল। বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৫৪২ টাকা (১ কাতারি রিয়াল= ৩০.১২ বাংলাদেশি টাকা, ২৫ ফেব্রুয়ারির হিসাবে)।
আগ্রহীরা আগামী ১৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবদনের ওয়েবসাইট: https://www.qu.edu.qa/sites/en_US/students/admission/scholarships