বর্ধিত কলবরে নব উদ্যমে আবারো প্রকাশ হতে যাচ্ছে একসময়ে জনপ্রিয় দৈনিক ডেসটিনি। পত্রিকাটির সম্পাদকীয় কার্যালয় ও প্রতি জেলা-উপজেলাতে প্রিন্টেড ভার্সনে এবং মাল্টিমিডিয়া বিভাগে অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিক নিয়োগ দেওয়ার জন্য সম্প্রতি বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে দৈনিক ডেসটিনি। সাংবাদিকতা ছাড়াও প্রশাসনিক পদে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।

- যেসব বিভাগে জনবল নিয়োগ দেওয়া হবে
০১. রিপোর্টার
০২. মাল্টিমিডিয়া রিপোর্টার
০৩. ডেস্ক রিপোর্টার
০৪. সাব এডিটর
০৫. ন্যাশনাল ডেস্ক
০৫. ইন্টারন্যাশনাল ডেস্ক
০৬. স্পোর্টস ডেস্ক
০৭. জেলা-উপজেলা প্রতিনিধি
০৮. এ্যাডমিন
০৯. একাউন্টস
১০. আইটি
১১. বিজ্ঞাপন - পদ সংখ্যা : নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর
- অভিজ্ঞতা : অন্তত ১ বছর
- বেতন : আলোচনা/দক্ষতা অনুযায়ী সর্বোচ্চ বেতন
আগ্রহী প্রার্থীরা মেইলের মাধ্যমে অথবা সরাসরি অফিসের ঠিকানায় আগামী ৩০ এপ্রিল ২০২৫ এর মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : মাহতাব সেন্টার, লেভেল- ৪, ১৭৭ সৈয়দ নজরুল স্মরণী, বিজয় নগর ১০০০। অথবা সিভি মেইল করুন এই ঠিকানায়- dainikdestiny24@gmail.com।