Home খেলাধুলা বিশ্বকাপ ফাইনালে চমক, হাফ-টাইমে গাইবেন ম্যাডোনা-শাকিরা-বিটিএস

বিশ্বকাপ ফাইনালে চমক, হাফ-টাইমে গাইবেন ম্যাডোনা-শাকিরা-বিটিএস

0
বিশ্বকাপ ফাইনালে চমক, হাফ-টাইমে গাইবেন ম্যাডোনা-শাকিরা-বিটিএস

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচে হাফ-টাইম কনসার্ট আয়োজন করতে যাচ্ছে ফিফা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে এই বিশেষ আয়োজনে গান গাইবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

বৃহস্পতিবার ফিফা কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের আসরের ফাইনালকে ঘিরে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে বিশেষ হাফ-টাইম কনসার্ট।

ফিফা জানিয়েছে, ফাইনালের বিরতিতে জমবে সংগীতের আসর। এই বিশেষ আয়োজনের সঞ্চালনায় থাকবেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে-র ভোকালিস্ট ক্রিস মার্টিন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের জন্য উপযুক্ত প্রদর্শনী হবে।

তিনি আরও জানান, বিশ্বকাপের শেষ সপ্তাহে নিউইয়র্কের টাইমস স্কয়ারেও বিশেষ আয়োজন করার পরিকল্পনা রয়েছে ফিফার।

৪৮টি দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, আয়োজক হিসেবে থাকছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here