Home প্রধান সংবাদ ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
পিএসসি। ফাইল ছবি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৮ মে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি।

রবিবার (২৭ এপ্রিল) চাকরিপ্রত্যাশীদের দাবির প্রেক্ষিতে রাজধানীর শাহবাগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক প্রতিনিধি এ ঘোষণা দেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এসময় পিএসসির প্রতিনিধি দলের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার উপস্থিত ছিলেন।

উপদেষ্টা ও পিএসসির সদস্যদের আশ্বাসে পরে অনশন ভাঙেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে দীর্ঘসময় ধরে আলোচনায় করে উপদেষ্টাসহ পিএসসির প্রতিনিধি দল। পরে রাজু ভাস্কর্যে এসে অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন তারা।

এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলনকারীরা প্রায় ৮০ ঘণ্টা যাবত অনশনে ছিলেন। আমরা প্রায় পাঁচ ঘণ্টা ধরে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে আট তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া পিএসসির ৪৬তম লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পিএসসির প্রতিনিধিরা সেটা ঘোষণা দিয়েছেন। পিএসসি পর্যায়ে যেসব সংস্কার দরকার তার জন্য পিএসসি আন্দোলনকারীদের সাথে কথা বলে কাজ করবে। সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে নিয়োগ যাতে স্বচ্ছতার সাথে নিশ্চিত করা যায় সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here