Home খেলাধুলা আগস্টে বাংলাদেশে আসছে ভারত ক্রিকেট দল

আগস্টে বাংলাদেশে আসছে ভারত ক্রিকেট দল

আগস্টে বাংলাদেশে আসছে ভারত ক্রিকেট দল
ফাইল ছবি

চলতি বছরের আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় দল। টাইগারদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। ১৭ ও ২০ আগস্ট প্রথম দুই ওয়ানডে মাঠে গড়াবে মিরপুর শের-ই-বাংলায়। সিরিজের শেষ ওয়ানডে চট্টগ্রামে ২৩ আগস্ট। প্রথম টি-টোয়েন্টিও চট্টগ্রামে, ২৬ আগস্ট।

এরপর আবারও ঢাকায় ফিরে মিরপুরে বাকি দুই টি-টোয়েন্টি ২৯ ও ৩১ আগস্ট। দুই দেশের সিরিজের তারিখ জানা গেলেও ম্যাচ শুরুর সময় এখনো নিশ্চিত করা হয়নি।

বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here